মহারাষ্ট্রে শপথ নিতে যাওয়া নতুন সরকারকে হুঁশিয়ারি শিবসেনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার  শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবিশ। আর তারআগেই বড় ঘোষণা করে দিল শিবসেনা। এদিন শপথ অনুষ্ঠানের আগে  শিবসেনা নেতা উদয় সামন্ত  জানিয়ে দিয়েছেন, ‘একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ না নিলে মহারাষ্ট্রের নতুন সরকারে দলের কোনও বিধায়ক দায়িত্ব নেবে না ।‘

শিবসেনার নেতা আরও জানিয়েছেন,’ আমরা প্রায় ৬০-৬১ জন বিধায়ক (নির্দল সহ) চাই তিনি একনাথ  শিন্ডে  আমাদের নেতৃত্ব দিক ।  শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী হিসাবে  মহারাষ্ট্রে দায়িত্ব দেওয়া হোক।‘শিবসেনা বিধায়করা জানিয়েছেন, শিন্ডেকে নতুন সরকারের অংশ হতে রাজি করানোর জন্য তাঁরা গত দু’দিন ধরে শিন্ডের সঙ্গে দেখা করছেন।দিনভর বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন যান। কিন্তু উনি উপমুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিতে রাজি হননি।

গত ২৩  নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মহায়ুতি জোট, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। এরমধ্যে বিজেপি পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন। এরপরেই  একনাথ শিন্ডে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন জমা  দেবেন না। এই আবহে যদি এদিন সন্ধ্যায় একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ না নেন তাহলে ফড়নবিশের সরকারের সঙ্গে থাকবে না শিবসেনা। তাতেই মহায়ুতি জোটের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে শুরু হয়েছে জল্পনা ।

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

রাজ্যের সিআইডি প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল