উত্তরকাশীর সুড়ঙ্গ নির্মাণে জড়িত নয়, বিবৃতিতে জানাল আদানি গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গের নির্মাণের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ-কোনও ভাবেই জড়িত নয় আদানি গোষ্ঠী। সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে ‘মোদি ঘনিষ্ঠ’ হিসেবে অভিযুক্ত গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের চার ধাম সংযুক্ত প্রকল্পের অন্তর্গত উত্তরকাশী থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সিল্কিয়ারা সুড়ঙ্গে আচমকাই ধস নামে। ওই ধসের ফলে সুড়ঙ্গের ভিতরেই আটকে পড়েন ৪১ জন শ্রমিক। গত ১৬ দিন ধরে অন্ধকার সুড়ঙ্গেই ফেঁসে রয়েছেন তাঁরা। উদ্ধারকার্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সুড়ঙ্গ বিশেষজ্ঞদেরও ডেকে আনা হয়েছে। কিন্তু শুক্রবার রাতে সুড়ঙ্গ খননের জন্য আনা আগার যন্ত্র ভেঙে খানখান হয়ে যায়। শেষ পর্যন্ত যন্ত্রের পরিবর্তে শাবল, গাঁইতি দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই খননকার্যের জন্য সেনাও তলব করা হয়েছে।

উত্তরকাশীর সুড়ঙ্গ ধসের পরেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘মোদি ঘনিষ্ঠ’ আদানি গোষ্ঠী সংশ্লিষ্ট নির্মাণ কার্যের সঙ্গে জড়িত। এদিন আদানি গোষ্ঠীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সিল্কিয়ারা সুড়ঙ্গ নির্মাণের সঙ্গে আদানি গোষ্ঠীর কোনও যোগাযোগ নেই। ওই নির্মাণকার্যের ভারপ্রাপ্ত সংস্থা আদানি গোষ্ঠীর কোনও অধঙ্কীনস্ত সংস্থা নয়। এমনকি নির্মাণকারী সংস্থায় আদানি গোষ্ঠীর কোনও অংশীদারিত্ব নেই।’ সুড়ঙ্গ ধসের সঙ্গে সংস্থার নাম জড়িয়ে প্রচারেরও তীব্র নিন্দা করেছে আদানি গোষ্ঠী। সেই সঙ্গে আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের আশাও ব্যাক্ত করেছে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে