দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : লালকেল্লা থেকে পাকিস্তানকে পারমাণবিক হামলার হুমকি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। নাম না করে পাকিস্তানকে এদিন কড়া বার্তা দিয়েছেন তিনি। পারমাণবিক হামলার হুমকি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এই ধরনের হমকি দিলে সঠিক জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। পতাকা উত্তোলনের আগে ভারতীয় বিমান বাহিনীর দুটি Mi-17 হেলিকপ্টার লাল কেল্লার উপরে উড়ে ফুলের পাপড়ি বর্ষণ করে। একটি উড়ে যায় তিরঙ্গা নিয়ে, অন্যটিতে অপারেশন সিঁদুরের ব্যানার ছিল। তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক হামলার হুমকি কখনও সহ্য করা হবে না। সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা এদিন আরো একবার স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন, এখন নিউ নর্মাল তৈরি হয়েছে। যারা সন্ত্রাসবাদকে পোষণ করে, তাদেরও আলাদা করে দেখা হবে না। জঙ্গি ও জঙ্গিদের আশ্রয়দাতাদের আলাদা করে দেখা হবে না। এরা সকলেই মানবতার শত্রু।

তিনি বলেছেন, পরমাণু হামলার হুমকি সহ্য করা হবে না। বহুদিন ধরে এই হামলার হুমকি দেওয়া হচ্ছে। আগামী দিনে শত্রুরা এই চেষ্টা করলে তাঁর সঠিক জবাব দেওয়া হবে। পাল্টা জবাব দিতে ভারত প্রস্তুত রয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ