৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর স্বাধীনতা দিবসে মানুষের উচ্ছ্বাসকে ‘পরাধীনতা থেকে মুক্তি’র অনুভূতির সঙ্গে তুলনা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোেগ তোলেন তিনি। মহুয়া মৈত্রের সাম্প্রতিক অভিযোেগ থেকে শুরু করে পুজো পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ-বিভিন্ন প্রসঙ্গে সরব হন মন্ত্রী।

দিলীপের দাবি, ‘৫০ বছর ধরে ক্রমাগত নেতিবাচক জিনিস দেখতে দেখতে রাজ্যের মানুষ আশাহত হয়ে পড়েছিলেন।’ তাঁর কথায়, এ বার স্বাধীনতা দিবসে পাড়ায় পাড়ায় যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা অতীতে দেখা যায়নি। তিনি বলেন, স্বৈরাচারী শাসনের অধীনে বাংলা ‘পরাধীন’ হয়ে ছিল। কৃষ্ণনগরের সার্কিট হাউস থেকে জয় শ্রী রাম স্লোগান দিয়ে তাঁকে বার করে দেওয়া হয়েছে বলে মহুয়া মৈত্রের অভিযোগেরও জবাব দেন দিলীপ। তাঁর প্রশ্ন, এত দিন ‘জয় বাংলা’ বলা হয়েছে, এখন ‘জয় শ্রী রাম’ বলতে আপত্তি কেন? পাল্টা হিসাবে বাংলাদেশের স্লোগান নিয়েও আগের সরকারকে আক্রমণ করেন তিনি। পুজো পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে দিলীপ বলেন, এর ফলে একাধিক পুজোয় অস্থিরতা তৈরি হয়েছে। সরকারি আধিকারিকদের স্বাধীন ভাবে কাজ করার বার্তাও দেন তিনি। তাঁর বক্তব্য, “আইএএস, আইপিএসদের বলেছি, আমাকে রোজ রোজ ফোন করার দরকার নেই। আপনারা স্বাধীন ভাবে কাজ করুন।’

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

আগামী ১৬ অগস্ট সরকারের ১০০ দিনের কাজের পর্যালোচনা হবে বলে জানান মন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের বকেয়া মেটাতেই সময় লাগছে। শুধু তাঁর দফতরেই প্রায় ৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এখনও পর্যন্ত ৫০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানান তিনি।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ