হাতে মাত্র ২ দিন সময়, আয়কর বাঁচানোর শেষ সুযোগ রয়েছে আপনার কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অর্থ বর্ষ শেষ হতে চলেছে। নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে ১ এপ্রিল ২০২৫ থেকে। বেশিরভাগ করদাতার কাছে তাদের কর বাঁচানোর শেষ সুযোগ রয়েছে। NPS-এর মাধ্যমে কর সাশ্রয়ের জন্য আর মাত্র দুই দিন বাকি।

কর সাশ্রয়ের জন্য আগে থেকে বিনিয়োগ করতে হবে এবং তারপরে বিনিয়োগ সম্পর্কিত নথিপত্র প্রমাণ হিসেবে আয়কর বিভাগকে দিতে হবে। ৩১শে মার্চ, ২০২৫ পর্যন্ত যে কোনো স্কিমে বিনিয়োগ করতে পারেন এবং আইটিআর দাখিল করার সময় পুরানো কর ব্যবস্থা বেছে নিয়ে ছাড় দাবি করতে পারেন। এর জন্য, অনেক সরকারি সঞ্চয় প্রকল্প রয়েছে এবং তার মধ্যে একটি বিশেষ প্রকল্প হল NPS বা National Pension Scheme।

জাতীয় পেনশন ব্যবস্থা (এনপিএস) একটি সরকারি অবসরকালীন সঞ্চয় প্রকল্প। এতে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা 80CCD (1B) এর অধীনে 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত কর ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, ধারা 80C এর অধীনে, আপনি ২ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়কর ছাড়ের সুবিধা পেতে পারেন।  আপনি প্রতি মাসে ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। ১৮ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যেকোনো ব্যাংকে NPS অ্যাকাউন্ট খুলতে পারেন। NPS-এ ৫০,০০০ টাকা এককালীন বিনিয়োগ করে তাৎক্ষণিক আয়করে ছাড় পেতে পারেন।

এনপিএস এমনই একটি প্রকল্প যা সরকার দ্বারা পরিচালিত হয় এবং দীর্ঘমেয়াদে পেনশনের সাথে এককালীন কোটি টাকা প্রদান করতে পারে। এর অধীনে, আপনি মাসিক অবদানের উপরও ভাল রিটার্ন পাবেন। যে কোনো সরকারি বা বেসরকারি খাতের কর্মচারী এতে বিনিয়োগ শুরু করতে পারেন। এই স্কিমটি বিশেষভাবে অবসর গ্রহণের পরে পেনশন প্রদানের জন্য তৈরি করা হয়েছে এবং কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ের অবদানের উপর কর সুবিধা প্রদান করে।

NPS অ্যাকাউন্ট পোর্টেবল, অর্থাৎ এটি দেশের যেকোনো স্থান থেকে পরিচালনা করা যেতে যায়। এই প্রকল্পের অধীনে অবসর গ্রহণের পরে মোট আমানতের ৬০ শতাংশ তোলা যাবে। বাকি ৪০ শতাংশ পেনশন স্কিমে যায়। এনপিএস পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (পিএফআরডিএ) দ্বারা পরিচালিত হয়।

এভাবেই আপনি ১ লক্ষ টাকা পেনশন পাবেন

আপনি যদি NPS-এ বিনিয়োগ করার পরিকল্পনা করেন এবং অবসর গ্রহণের পর প্রতি মাসে ১ লক্ষ টাকা পেনশন পেতে চান তাহলে আপনাকে প্রতি মাসে NPS-এ ২০,০০০ টাকা জমা করতে হবে। এতে আপনি প্রতি বছর আপনার বিনিয়োগ ১০ শতাংশ বৃদ্ধি করতে পারেন। যদি এর উপর আনুমানিক রিটার্ন ১০ শতাংশ ধরা হয়, তাহলে ২০ বছর পর আপনার মোট তহবিল প্রায় ৩ কোটি ২৩ লক্ষ টাকা হবে। এর ফলে ১.৮৫ কোটি টাকা রিটার্ন হবে এবং মোট বিনিয়োগ হবে ১.৩৭ কোটি টাকা। এতে মোট কর সাশ্রয় হবে ৪১.২৩ লক্ষ টাকা।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর