পটনায় দুপুর ১২টা থেকে শুরু বিরোধীদের বৈঠক, মধ্যমণি মমতা

রাতেই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে শুক্রবার দুপুর ১২টা থেকে বৈঠকে বসতে চলেছেন দেশের বিজেপি বিরোধী ২১ দলের নেতৃত্ব। বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার পটনায় পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে পরাস্ত করতে বিরোধীদের জোটের মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বৃহস্পতিবার বিকেলে পটনায় পৌঁছেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে যান বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতে। সেখানে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আসেন সার্কিট হাউসে। রাতেই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে সার্কিট হাউসে পৌঁছন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। দু’জনের মধ্যে বেশ খানিকক্ষণ শুক্রবারের বৈঠক নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বৈঠক নিয়ে খোঁজ খবর নিয়েছেন, তা বিরোধী জোটে তাঁর গুরুত্ব বুঝিয়ে দিয়েছে।

বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে পটনায় পৌঁছেছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধি। বৈঠকে যোগ দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার।

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর