হেমন্ত সোরেনকে গ্রেফতারের প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : জেএমএম নেতা হেমন্ত সোরেনের গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল সংসদের উভয় কক্ষ। শুক্রবার লোকসভা ও রাজ্যসভা থেকে ওয়াকআউট করল বিরোধী দলের সাংসদরা।

এদিন সংসদের উভয় কক্ষে হেমন্ত সোরেনকে গ্রেফতার করার প্রতিবাদে সরব হন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। হেমন্ত সোরেনের গ্রেফতারকে অবৈধ বলে দাবি করেন বিরোধী সাংসদরা। এদিন বিরোধী দলের সাংসদরা সংসদের ভিতর হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে। সাংসদদের হইহট্টগোলের জেরে অধিবেশনের কাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা। এদিন বিরোধী দলের সাংসদরা অভিযোগ তোলেন, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোনও ব্যবস্থা নেননি রাজ্যপাল।

এদিন রাজ্যসভায় কংগ্রেসের তরফে অভিযোগ জানিয়ে মল্লিকার্জুন খারগে জানান, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফাপত্র পেশ করার পর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেবিষয়ে রাজ্যপালকে জানানো হয়েছিল। ৪৩ জন বিধায়কের সই করা একটি কাগজ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনন কোনও ব্যবস্থা নেননি। শেষপর্যন্ত ২০ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করার পর জেএমএমের নতুন নেতা চম্পাই সোরেনকে ডাকা হয়। কিন্তু সেইসময় তাঁকে সরকার গঠনের জন্য ডাকা হয়নি। শেষপর্যন্ত চম্পাই সোরেনকে শুক্রবার শপথগ্রহণ করালেন রাজ্যপাল। তবে খাড়গের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলকে। তাঁর মতে, রাজ্যপালের ভূমিকা নিয়ে অধিবেশনে আলোচনা করা যায় না। 

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি