দিল্লির অধ্যাদেশ: সমর্থন চেয়ে রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে বসতে চান কেজরি

কংগ্রেসের দুই শীর্ষ নেতা দেখা করার জন্য সময় দেবেন বলেও আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় ইতিমধ্যেই পাঁচ বিরোধী দলের সমর্থন হাসিল করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার সমর্থন চাইতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির সঙ্গে দেখা করার পরিকল্পনা নিয়েছেন তিনি। বৃহস্পতিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে বৈঠক শেষে কেজরিওয়াল সাংবাদিকদের জানান, দিল্লি ফিরেই দেখা করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করার সময় চাইবেন। কংগ্রেসের দুই শীর্ষ নেতা দেখা করার জন্য সময় দেবেন বলেও আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী।

কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির খুব একটা রাজনৈতিক সদ্ভাব নেই। দিল্লি এবং পঞ্জাব দুই রাজ্যেই আম আদমি পার্টির কাছে ক্ষমতা হারাতে হয়েছে শতাব্দী প্রাচীন দলটিকে। বিরোধী জোটে কেজরির দলকে সামিল করতে তেমন উদ্যোগও নেওয়া হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। সম্প্রতি কর্নাটকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেনদের আমন্ত্রণ জানানো হলেও ডাকা হয়নি দিল্লির মুখ্যমন্ত্রীকে।

কংগ্রেস নেতৃত্ব আপকে অস্পৃশ্য মনে করলে শতাব্দী প্রাচীন দল সম্পর্কে ছুতমার্গ রাখতে চাইছেন না আম আদমি পার্টির  সুপ্রিমো। দিল্লির প্রশাসনিক ক্ষমতার দখলদারি নিয়ে কেন্দ্রের দাদাগিরির বিরুদ্ধে লড়াই করতে সবাইকে পাশে পেতে চাইছেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি নেতা তেজস্বী যাদব, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সমর্থন আদায় করে নিয়েছেন। এবার কংগ্রেসের সমর্থন পেতে ঝাঁপাচ্ছেন।

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের