স্বাধীনতা দিবসের আগে সীমান্তে পাক অনুপ্রবেশ, বিএসএফের গুলিতে খতম ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসের ঠিক আগেই পাক অনুপ্রবেশকারীকে গুলি করল সীমান্ত রক্ষী বাহিনী (Border Security Force)।  সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তারণ জেলার ডাল গ্রামে  ভারত – পাকিস্তান  সীমান্তের অনুপ্রবেশ করার চেষ্টা করেন এক ব্যক্তি। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীকে প্রথমে সতর্ক করেছিল। কিন্তু তাতে কোন কর্ণপাত না করেই সে ভারতে প্রবেশের চেষ্টা চালায়।

 বিএসএফের এক মুখপাত্র জানান,  ‘ সীমান্তে উচ্চ সতর্কতা পরিস্থিতির কথা মাথায় রেখে কর্তব্যরত বিএসএফরা অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। আর তাতেই মৃত্যু হয় অনুপ্রবেশকারীর। আমরা লক্ষ্য রাখছি যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।‘ বলা বাহুল্য, সামনেই ১৫ অগস্ট। সেইজন্য আসন্ন স্বাধীনতা দিবসের পরিপ্রেক্ষিতে সীমান্তে ১০ অগস্ট থেকে  উচ্চ সতর্কতা জারি হয়েছে।  

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের ঠিক আগেই পাকিস্তান থেকে অনুপ্রবেশ রুখতে সক্ষম হল সীমান্তরক্ষী বাহিনী। এটিকে নিসন্দেহে  বড় সাফল্য বলেই মনে করছে বিএসএফ। তবে এখন পর্যন্ত অনুপ্রবেশকারীর নাম জানা যায়নি। বর্তমানে স্বাধীনতা দিবসের জন্য পঞ্জাবের ৫৫৩ কিলোমিটার দীর্ঘ ভারত-পাকিস্তান সীমান্তে কড়া  পাহারা দিচ্ছেন বিএসএফরা। যাতে না কোন অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে পারে।

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা