‘‌বাংলার মুখ্যমন্ত্রী সাহসী’‌, মমতাকে দরাজ সার্টিফিকেট দিয়ে পাশে দাঁড়ালেন মেহবুবা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে জনবিরোধী কোনও নীতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হলে সবার আগে গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে লাগাতার আন্দোলন করে দেশজুড়ে জনমত গঠন করেন। এমনকী চাপে ফেলে দেন কেন্দ্রীয় সরকারকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরকালের ইউএসপি। যার জন্যই তিনি অগ্নিকন্যা তকমা পেয়েছেন। রাফ অ্যান্ড টাফ থেকে শুরু করে বাংলার বাঘিনী বলে থাকেন দেশের তামাম বিরোধী রাজনৈতিক নেতা–নেত্রীরা। এভাবেই তাঁর জীবনে এসেছে একের পর এক সাফল্য। বিরোধী নেত্রী থেকে আজ বাংলার মসনদে এসেছেন ‘‌স্ট্রিট ফাইট’‌ করেই। এবার বাংলায় এসআইআর থেকে শুরু করে তাঁদের নির্বাচনী পরামর্শদাতার অফিসে ইডির হানায় গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পদক্ষেপ দেখে এবার ঢালাও প্রশংসা করলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রধান মেহবুবা মুফতি।

এদিকে দু’‌দিন আগে এই একই ভূমিকার জন্য অখিলেশ যাদবও বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান এবং সমর্থন করেন। এবার একই পথে হাঁটলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। আইপ্যাকের অফিসে ইডির হানা এবং দলের রণকৌশল চুরির অভিযোগে রণংদেহি মেজাজে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে নিজের ইমেজের ক্যারিশ্মা আবার দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা দেখে মেহবুবা মুফতি বলেন, ‘‌এখন গোটা দেশজুড়ে তল্লাশি চলছে। আগে এটা অবশ্য হয়নি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এখানে শুধুই তল্লাশি হত। তখন তিনজন প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতার হয়েছেন। এখন সেটাই বাংলায় হচ্ছে। তবে বাংলার মুখ্যমন্ত্রী সাহসী। তিনি বাঘিনী। তিনি লড়াই করবেন। কখনই অপশক্তির কাছে আত্মসমর্পণ করবেন না।’‌

অন্যদিকে এসব কাণ্ড চলার মধ্যেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়ে দিয়েছিলেন, বাংলায় আবার বিজেপি হারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার সরকার তৈরি হবে। তারপর বিজেপি উত্তরপ্রদেশেও হারবে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, ইডি–সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে কালিমালিপ্ত করা হচ্ছে বাংলাকে। তাই শুধু রাজনৈতিক ষড়যন্ত্র চরিতার্থ করার জন্যই নেতা–মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে। আর চলতি বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ভোটমুখী বাংলায় ‘অ্যাকশনে’ নেমেছে ইডি। এবার আবার ষড়যন্ত্র চলছে।

এছাড়া এসআইআর নিয়ে আন্দোলন পৌঁছে দিতে নয়াদিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নির্বাচন কমিশনের দফতরে যাবেন তিনি। হাজরা মোড়ের সভা থেকে নিজেই সে কথা বলেছেন। আবার দলের ভোট কৌশল ‘চুরি’ করতে আইপ্যাকে হানা দিয়েছিল ইডি বলেও তাঁর অভিযোগ। এমনকী বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র তল্লাশির নামে ‘চুরি’ করা হয়েছে বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আর সেসব উদ্ধার করতেই ঘটনাস্থলে যান ত্ণমূলনেত্রী। তাঁর দলের কাগজপত্র থাকা সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। যা নিয়ে এখন সরগরম রাজ্য– রাজনীতি। মামলা গড়িয়েছে আদালতে। তার মধ্যেই মেহবুবা মুফতির সমর্থন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত