ক্রেডিট কার্ডে আর মেটানো যাবে না ঘর ভাড়া, নিষেধাজ্ঞা জারি রিজার্ভ ব্যাঙ্কের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইদানিংকালে ক্রেডিট কার্ড আম জনতার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে রেস্তোরাঁয় খাওয়া, গাড়ির পেট্রল ভরা থেকে শুরু করে জীবন বিমার প্রিমিয়ার দেওয়া-সব ক্ষেত্রেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। বলা ভাল, ক্রেডিট কার্ড হয়ে উঠেছে ছাপোষা মধ্যবিত্তের জীবনের গৌরী সেন। এবার ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জোর ধাক্কা দিল রিজার্ভ ব্যাঙ্ক। ক্রেডিট কার্ড ব্যবহার করে ঘর ভাড়া মেটানোর অর্থা‍ৎ রেন্ট পেমেন্টের উপরে নিষেধাজ্ঞা নামিয়ে আনল। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পরেই সমস্ত পেমেন্ট অ্যাগ্রিগেটর্স (পেটিএম, ফোনপে, ক্রেড) নিজেদের অ্যাপ থেকে রেট পেমেন্ট সার্ভিস হটিয়ে দিয়েছে।

দীর্ঘদিন ধরেই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঘর ভাড়া মেটানোর আড়ালে অর্থ পাচার চলছিল বলে অভিযোগ জমা পড়েছিল রিজার্ভ ব্যাঙ্কের কাছে। সংস্থার আধিকারিকরা বেশ কিছু অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে আঁতকে ওঠেন। তারা দেখতে পান, রেন্ট পেমেন্টের নামে অনেকেই নিজেদের অ্যাকাউন্টে টাকা সরাচ্ছেন। কিংবা পরিচিতদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ঘুরপথে সেই টাকা তুলে নিচ্ছেন। উল্টে ক্যাশব্যাক ও রিওয়ার্ডস পয়েন্টের সুবিধা করছেন।  এর পরেই ক্রেডিট কার্ডে রেন্ট পেমেন্টের অপশন বন্ধ করার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ফিনটেক সংস্থাগুলিকে ক্রেডিট কার্ডের মাধ্যমে রেন্ট পেমেন্টের পরিষেবা হটানোর নির্দেশ দেয়।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এখন থেকে ক্রেডিট কার্ডে রেন্ট পেমেন্টের ক্ষেত্রে বেশ কঠিন শর্ত মেনে চলতে হবে ব্যবহারকারীদের। যারা ঘর ভাড়া ব্যবসায়ী হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং সেই সংক্রান্ত কেওয়াইসি রয়েছে, তাদের রেন্ট পেমেন্ট করা যাবে।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার