আমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে ফের তদন্তের দাবি এয়ার ইন্ডিয়ায় মৃত ক্যাপ্টেনের বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার AAIB তদন্তের প্রাথমিক ফলাফলে সন্তুষ্ট নন এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের অন্যতম পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের বাবা পুষ্করাজ সাবারওয়াল। কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে তিনি ‘আনুষ্ঠানিক তদন্ত’ দাবি করেছেন। ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলির মধ্যে একটি আহমেদাবাদ বিমান দুর্ঘটনা। ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী সহ মোট ২৬০ জন মারা যান।

বেসামরিক বিমান চলাচল সচিব এবং AAIB-এর মহাপরিচালককে লেখা এক চিঠিতে, ৯১ বছর বয়সী পুষ্করাজ বলেছেন যে দুর্ঘটনা সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য ফাঁস হওয়ার ফলে জল্পনা তৈরি হয়েছে যে  তাঁর ছেলে ৫৬ বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং আত্মহত্যার কথা ভাবছিলেন। ২৯ অগস্ট একটি চিঠি দিয়ে পুষ্করাজ লিখেছেন, "এইসব কটাক্ষ আমার স্বাস্থ্য, মানসিক অবস্থা এবং ক্যাপ্টেন সুমিতের সুনামের ওপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলেছে। এগুলি ক্যাপ্টেনের সুনামকে ক্ষুণ্ন করে। ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে ভারতের নাগরিকের জন্য মৌলিক অধিকারকেও ক্ষুন্ন করে।" 

পুষ্করাজ দাবি করেছেন যে বিমান (দুর্ঘটনা ও ঘটনা তদন্ত) বিধি, ২০১৭ এর বিধি ১২ এর অধীনে কেন্দ্রীয় সরকার দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিক। বিধি ১২'র অধীনে কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে এই ধরনের তদন্ত করা সমীচীন, তাহলে ভারতীয় নিবন্ধিত বিমানের যে কোনও দুর্ঘটনার পরিস্থিতির আনুষ্ঠানিক তদন্ত শুরু করা যেতে পারে। চিঠির বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

ভারতের শীর্ষস্থানীয় বিমান বিশেষজ্ঞদের একজন নাম ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন এর আগে বলেছিলেন, জ্বালানি কাটঅফ সুইচ এবং ককপিট অডিওর ক্রমনির্দেশ করে ইঙ্গিত দিয়েছেন যে দুর্ঘটনাটি ককপিটে ইচ্ছাকৃতভাবে নেওয়া পদক্ষেপের ফলে হতে পারে। এমনকি আত্মহত্যাও হতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ক্যাপ্টেন রঙ্গনাথন জানিয়েছেন ম্যানুয়ালি অর্থাৎ মানুষ ছাড়া কেউ জ্বালানি বন্ধ করতে পারে না। স্বয়ংক্রিয়ভাবে বা বিদ্যুৎবিভ্রাটের কারণে জ্বালানি বন্ধ হয় না। কারণ এগুলি স্লাইডিং নয়, জ্বালানি বন্ধ বা চালু করতে হলে লিভার উপর নীচ করতে হয়।

তিনি আরও বলেছিলেন, “আমি শুনেছি যে ক্যাপ্টেনের কিছু চিকিৎসার ইতিহাস ছিল। টেকঅফ পয়েন্টে, ঘূর্ণন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উভয় সুইচকে এক এক করে ‘অফ’ অবস্থানে কেন সরানো হল, তা অন্য কোনও কিছুর ব্যাখ্যা দিচ্ছে না। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ককপিটের ভয়েস রেকর্ডার অনুসারে, একজন পাইলট জিজ্ঞাসা করেন, ‘আপনি এটি কেন করলেন?’ অন্য পাইলট উত্তর দেন, ‘আমি এটি করিনি।’ এখানেই অসঙ্গতি দেখানো হয়েছে প্রায় ধামাচাপা দেওয়ার মতো করে। উড়ান এবং অবতরণের সময় পাইলটদের হেডফোন ব্যবহার করা বাধ্যতামূলক। ককপিট এরিয়া মাইক্রোফোনের উপর ভিত্তি করে ককপিট ভয়েস রেকর্ডার স্পষ্টভাবে নির্দেশ করবে যে অডিওটি CAM 1 (ক্যাপ্টেন) নাকি CAM 2 (সহ-পাইলট) থেকে এসেছে। তাই, ‘একজন পাইলট এটা বলেছেন এবং অন্যজন ওটা বলছেন’-এর মতো অস্পষ্ট শব্দ ব্যবহার করা খুবই খারাপ রিপোর্টিং।”

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা