দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদিজি গণতন্ত্রের বস্ত্রহরণ করছেন, অভিযোগ সোনিয়ার

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। শনিবার রাজস্থানের জয়পুরে জনসভা করেন কংগ্রেস নেতৃবর্গ। এদিনের জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি। তিনি বলেন, দেশ এবং গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন সোনিয়া গান্ধি আরও বলেন , ‘বিজেপি নেতৃত্ব বিরোধী নেতাদের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য হুমকি দিচ্ছে।দেশের গণতন্ত্র আজ বিপন্ন। সর্বত্র অন্যায়ের  অন্ধকারে ঘেরা । গত ১০ বছর ধরে আমাদের দেশ এমন একটি সরকারের নেতৃত্বে রয়েছে, যা বেকারত্ব, মুদ্রাস্ফীতি, বৈষম্য ও নৃশংসতাকে উৎসাহিত করেছে। মোদি সরকার যা করেছে তা আমাদের সামনে এসে গিয়েছে।‘ এরপরেই সকল ভারতীয়দের উদ্দেশ্য করে সোনিয়া গান্ধি  বলেছেন, সমস্ত ভোটারদের  সঠিক  ন্যায়বিচারের জন্য  বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিত।

সোনিয়া ছাড়াও এদিনের সমাবেশে বক্তব্য রাখেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে ভোট হতে চলেছে তা দেশের গণতন্ত্রকে বাঁচাবে। ‘ অন্যদিকে রাজ্যসভার সাংসদ হওয়ার পর সোনিয়া গান্ধি প্রথমবার জনসভায় যোগ দিলেন। এখান থেকেই স্পষ্ট যে গেরুয়া শিবিরকে হারাতে নির্বাচনের আগে জোরকদমে  প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির।

Published by:

Share Link:

More Releted News:

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ