জুবিনের মৃত্যু তদন্ত অব্যাহত, এবার গ্রেফতার তুতো ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড়। বুধবার আধিকারিকরা গ্রেফতার করেছেন তাঁর তুতো ভাইকে। বুধবার সিআইডির বিশেষ তদন্ত দল (এসআইটি) সন্দীপন গর্গকে গ্রেফতার করেছেন। তিনি অসম পুলিশ সার্ভিসের একজন উচ্চপদস্থ আধিকারিক। জুবিনের মৃত্যুর পরেই বাড়ছিল ধদ্ব। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। সেখানে তাঁর সফরসঙ্গী হয়েছিলেন সন্দীপন গর্গ। তিনি একদিকে যেমন প্রয়াত গায়কের খুড়তুতো ভাই, তেমনই পুলিশ সুপার (ইনচার্জ) পদে বোকোয় কর্মরত। 

সন্দীপনকে বুধবার সকালে হেফাজতে নেন এসআইটি আধিকারিকরা। তিনি জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন। গত ১৯ সেপ্টেম্বর সঙ্গীতশিল্পীর  মৃত্যুর সময় ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন। এই গ্রেফতারির ফলে চলমান জুবিন গর্গ হত্যা তদন্ত এক গুরুত্বপূর্ণ মোড় নিল। গত কয়েকদিন ধরে সন্দীপন গর্গকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা সন্দীপন গর্গকে গ্রেফতার করেছি। এখন আমরা প্রয়োজনীয় আইনি বিষয়গুলি খতিয়ে দেখছি।” অন্য আর এক আধিকারিক বলেন, “আমাদের অফিসাররা তাঁকে নিয়ে আদালতে গিয়েছেন। আমরা পুলিশ রিমান্ড চাইব।” 

প্রসঙ্গত, জুবিন গর্গ মামলায় এটি পঞ্চম গ্রেফতারি। এর আগে গ্রেফতার করা হয় নর্থ ইস্ট ফেস্টিভ্যালের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত, সঙ্গীতশিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং তাঁর দুই ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্তকে। এরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন। শেখর জ্যোতি গোস্বামী দাবি করেন যে জুবিনকে সিঙ্গাপুরে তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত বিষ প্রয়োগ করেছিলেন।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় জুবিন গর্গ মারা যান। সঙ্গীতশিল্পীর আকস্মিক মৃত্যু রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে মর্মাহত করেছে। শেষকৃত্যের আগে তাঁর শরীরের দুবার ময়নাতদন্ত হয়। কিন্তু এখনও তাঁর মৃত্যুর আসল কারণ জানা যায়নি।

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা