চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চোরের হাত থেকে বাঁচাতে জমির মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন ৫ লক্ষ টাকা। ভেবেছিলেন, বিশেষ প্রয়োজনের সময়ে এবং তার সপ্নের বাড়ি বানানোর সময় সেই টাকা তুলে কাজে লাগাবেন। কিন্তু প্রয়োজনের সময় মাটি খুঁড়ে টাকা বের করতেই চোখ কপালে! নোটগুলির বেশির ভাগই তখন কেটে ছিন্নভিন্ন করে দিয়েছে উইপোকা। ঘটনায় মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে রাজস্থানের ওই কৃষকের। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, একটি বাথটবের মধ্যে উইপোকায় কাটা ৫০০ টাকার নোটের স্তূপের সামনে হতবাক হয়ে বসে রয়েছেন তিনি।

ঘটনাটি রাজস্থানের বালোটরা জেলার পাচপদরার। কৃষক মাঙ্গিলাল মেঘওয়াল প্রায় এক বছর আগে একটি জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা পেয়েছিলেন। সেই টাকা দিয়ে নিজের জমিতে ছোট একটি বাড়ি তৈরির স্বপ্ন ছিল তাঁর।কিন্তু চুরি হয়ে যাওয়ার ভয় ছিল। আবার পরিবারের কেউ টাকা খরচ করে ফেলতে পারেন এই আশঙ্কাও ছিল। তাই কাউকে কিছু না জানিয়ে ৫০০ টাকার নোটগুলি পলিথিনে মুড়ে রাতে জমির মাটির নিচে পুঁতে দেন তিনি।বিপত্তি বাধে পরে। প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে মাঙ্গিলাল মনে করতে পারেননি ঠিক কোথায় তা পুঁতেছিলেন। প্রায় ১০ বিঘা জমিতে দিনের পর দিন খুঁজেও মেলেনি কোনও হদিস। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের জানান তিনি। তাঁরাও খুঁজে ব্যর্থ হন।

আরও পড়ুনঃবাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

সম্প্রতি বৃষ্টির পর জমিতে চাষের প্রস্তুতি।সেই সময় ট্রাক্টরের ধাক্কায় মাটির নিচে চাপা থাকা পলিথিনের ব্যাগটি উঠে আসে। পরের দিন স্ত্রী ও ছেলে ব্যাগ খুলতেই হতবাক। ভিতরের ৫০০ টাকার নোটগুলির অধিকাংশই উইপোকায় নষ্ট। নষ্ট নোট নিয়ে পাচপদরা ও বালোটরার ব্যাঙ্কে গেলেও জয়পুরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে বলে পরিবারের দাবি। আর্থিক সমস্যায় সেখানে যাওয়া কঠিন। এখন মাঙ্গিলালের একটাই আশা-নষ্ট নোট বদলে কোনও ভাবে যেন ফিরে পান তাঁর কষ্টার্জিত ৫ লক্ষ টাকা।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের