‘প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!’, সুকান্তের ভুলে রাজ্যসভায় হাসির রোল

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’। সোশ্যাল মিডিয়া বা কোন জনসভায় তৃণমূলের কোন নেতা মন্ত্রীর পক্ষ থেকে এমন উক্তি শোনা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী বলতে শোনা গিয়েছে এমন একজনের মুখে, যা শুনলে সকলেই অবাক হবেন। তিনি আর কেউ নন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার রাজ্য সভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রক সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুলবশত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন তিনি। এই ধরনের ভুলের পরে বিজেপি সাংসদরাই হেসে উঠেছেন। বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেখানে তিনি বলতে চেয়েছিলেন সমস্ত কাজ করছেন নরেন্দ্র মোদি। কিন্তু ভুলবশত মোদির বদলে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেন। যদিও সঙ্গে সঙ্গে শুধরে নেন বিষয়টি। এই ধরনের মন্তব্যের পরেই সুকান্ত মজুমদারের পিছনে বসে থাকা বিজেপি সাংসদদের সহাস্য দেখতে পাওয়া গিয়েছে। বিষয়টি দ্রুত শুধরে নেওয়ার কারণেই বিজেপির কাছে বিষয়টি অস্বস্তির হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী নিজের উপস্থিত বুদ্ধির জেরেই বিষয়টি সামলে নেওয়ার চেষ্টা করেছেন।

এখানে কথা উঠছে, বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির নেতৃত্বের মাথায় শুধু একটাই নাম ঘুরছে। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। নাহলে একজন বিজেপি সংসদ কিভাবে প্রধানমন্ত্রী মোদির জায়গায় মমতা বলে ফেললেন? সারাদিন ধরে যেটা ভাবছেন সেটাই মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। আদতে এটা সারা দিনের ভাবনার ফল। অর্থাৎ প্রকাশ্যে তৃণমূলকে যতই ডোন্ট কেয়ার ভাব দেখাক রাজ্য বিজেপি, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে ভয় পাচ্ছে বঙ্গ বিজেপি।

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘আমার ছবির বিকৃতি বন্ধ করুন’, ‘ডিপফেক’-এর বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি ম্রুণালের

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ