ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওজন কমানোর জন্য বিকেলের বা সন্ধ্যার হালকা খিদে দূর করতে পারফেক্ট একটি হেলদি অপশন খুঁজছেন?  তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন তেল ছাড়া স্বাস্থ্যকর কাবলি চিকেন স্যালাড। এটি যেমন সুস্বাদু, তেমনই প্রোটিনে ভরপুর। জিভে জল আনা স্বাদের এই স্ন্যাক্সটি একদিকে যেমন আপনার শরীরের প্রোটিনের ঘাটতি মেটাবে, অন্যদিকে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রেখে ভাজাপোড়া খাওয়ার ক্রেভিং দূর করবে।

উপকরণ

১ কাপ মুরগির মাংস (ব্রেস্ট পিস), ১ কাপ কাবলি ছোলা, ১/২ কাপ শসা কুচি,  ১/২ কাপ টমেটো কুচি, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১টি কাঁচালঙ্কা কুচি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি,  ১ টেবিল চামচ  লেবুর রস, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো  নুন , ১/২ চা চামচ চাট মশলা ।

পদ্ধতি

একটি পাত্রে সামান্য জল ও এক চিমটি লবণ দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো সেদ্ধ করে নিন। জল শুকিয়ে গেলে মাংস নামিয়ে একটু ঠান্ডা করুন। চাইলে হাত দিয়ে মাংসগুলো একটু ছাড়িয়ে নিতে পারেন। একটি বড় মিক্সিং বোলে সেদ্ধ ছোলা, সেদ্ধ চিকেন, শসা, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি একসঙ্গে নিন। এবার এতে লেবুর  রস, গোলমরিচ গুঁড়ো, নুন এবং চাট মশলা দিন। সব উপকরণ চামচ দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। সহজেই  তৈরি হয়ে যাবে তেল ছাড়া পুষ্টিকর চিকেন স্যালাড।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম