যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদানে বিরত ভারত, সমালোচনায় প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত। কেন্দ্রীয় মোদি সরকারের এই পদক্ষেপেই নিন্দা প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ফিলিস্তিনি হাজার হাজার পুরুষ-মহিলা-শিশু হত্যায় ভারতের নীরব ভূমিকার অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

ভারতের এই পদক্ষেপে তিনি ‘মর্মাহত’,’লজ্জিত’ বলে মন্তব্য করলেন।  শুক্রবার(২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে জর্ডান গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব রাখে। তাতে সমর্থন জানিয়ে ভোট দেয় ১২০টি জাতিসংঘের সদস্য রাষ্ট্র। অসমর্থন জানিয়েছে ইজরায়েল, যুক্তরাষ্ট্রসহ ১৪টি রাষ্ট্র। ভারতসহ ৪৫টি সদস্যরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।

এই প্রস্তাবে ফিলিস্তিন ও ইজরায়েলের সংঘর্ষে সাধারণ মানুষের ওপর ‘সন্ত্রাস ও নির্বিচার হামলাসহ’ সহিংস কর্মকাণ্ডের নিন্দাও জানানো হয় । গাজার দক্ষিণাঞ্চলে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ, বন্দিদের মুক্তি দেওয়া সহ একাধিক বিষয় জানানো হয়। সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়। তাতেই ভোটদানে বিরত থাকে ভারত।

এই প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়ায় মহাত্মা গান্ধীর উদ্ধৃতি ব্যক্ত করে উল্লেখ করেন,  ” একটি চোখের জন্য একটি চোখ পুরো বিশ্বকে অন্ধ করে তোলে”। ‘আমি হতবাক এবং লজ্জিত যে আমাদের দেশ গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়া থেকে বিরত রয়েছে।‘

পাশাপাশি তিনি বলেন, “আমাদের দেশ অহিংসা ও সত্যের নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল। যে নীতির জন্য আমাদের স্বাধীনতাসংগ্রামীরা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। এই নীতিগুলি সংবিধানের ভিত্তি তৈরি করে যা আমাদের জাতীয়তাকে সংজ্ঞায়িত করে।”

প্রস্তাবে হামাসের হামলা সম্পর্কে উল্লেখ ছিলনা। ফলে এই যুক্তিতে ভোটদানে বিরত থাকে ভারত।  উল্লেখ্য, ৭ অক্টোবর ইজরায়েলে হামলা করে হামাস। তাঁর পরিবর্তে ক্রমাগত তিন সপ্তাহের বেশি সময় গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল। এই সংঘর্ষে ইজরায়েলে ১৪০০ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০০-এর বেশি।  

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?