খুলছে জগন্নাথের রত্নভাণ্ডার, প্রথমেই প্রবেশ করবেন সাপুড়েরা

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : মহাপ্রভু শ্রী জগন্নাথের লীলা বোঝা দায়। বহু প্রতীক্ষিত আশার অবসান ঘটতে চলেছে আজ । দীর্ঘ ৪৬ বছর পর আবার খুলবে শ্রীমন্দিরের পবিত্র রত্ন ভান্ডার। জানা গেছে, রত্নভাণ্ডারের রত্নগুলি মেরামতের পাশাপাশি গণনাও করা হবে। একই সাথে মহাপ্রভুর মণি- মানিক্য, সোনা-রুপা , হিরে – জহরত ও অন্যান্য গহনার সংখ্যা, গুণমান, ওজন, ফটো ইত্যাদির একটি সম্পূর্ণ ডিজিটাল ক্যাটালগও প্রস্তুত করা হবে। যা ভবিষ্যতের একটি রেফারেন্স নথি হিসেবে থাকতে পারে।

রত্নভাণ্ডার খোলার প্রক্রিয়া শুরু করার প্রাক্কালেই মন্দিরের পুরোহিতরা লোকনাথের পূজা করবেন। এরপরই রত্নভাণ্ডার খোলার প্রক্রিয়া শুরু হবে। তবে, রত্নভাণ্ডার খোলামাত্রই প্রথমে ভেতরে প্রবেশ করবে সাপ ধরার দল। কারণ, প্রাচীন নিয়মানুসারে মহাপ্রভুর রত্নভাণ্ডার পাহাড়ায় মজুত রাখা হত একাধিক বিষধর সাপ। কারণ সনাতন ধর্ম মতে সর্প দেবতাকে সম্পদের রক্ষক হিসাবে বিবেচনা করা হয়। সেটি মাথায় রেখেই পেশাদার স্নেক ক্যাচারদের রত্নভাণ্ডার খোলার দলে বিশেষ ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, মহাপ্রভু শ্রী জগন্নাথের এই রত্নভাণ্ডার শেষবার খোলা হয়েছিল ১৯৭৮ সালে। তাই সুদীর্ঘ ৪৬ বছর ধরে বন্ধ থাকা শ্রীমন্দিরের কোষাগার খোলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯৭৮ সালের তালিকানুযায়ী রত্নভাণ্ডারে ছিল ১২৮ কেজি সোনা, ২২২ কেজি রুপো ও অন্যান্য দামি জিনিসপত্র। এছাড়াও সোনা-রুপার আরও জিনিসের সন্ধান পাওয়া যায়, যেগুলির মূল্যায়ন করা হয়নি।

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক