রাঘব চাড্ডার সাংসদ বাংলো খালির উপরে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাংসদ হিসেবে প্রাপ্য বাংলো নিয়ে দিল্লি হাইকোর্টে বড়সড় স্বস্তি পেলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংসদ বাংলো খালি করতে হবে না আপ সাংসদকে। সেই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে নিম্ন আদালতে বাংলো খালির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানোর জন্যও আপ সাংসদকে নির্দেশ দিয়েছেন।

গত বছর পঞ্জাব থেকে আপের প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন রাঘব চাড্ডা। সরকারি নিয়মানুযায়ী, সাংসদ হিসেবে তাঁকে  জি-৬ টাইপের বাংলো বরাদ্দ করা হয়। ওই সরকারি বাংলো বরাদ্দের পরেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে জি-৭ টাইপের বাংলো বরাদ্দের আর্জি জানান আপ সাংসদ। সেই আর্জিতে সাড়া দিয়ে রাঘবকে জি-৭ টাইপের বাংলো বরাদ্দও করে রাজ্যসভা সচিবালয়।

সম্প্রতি আচমকাই রাজ্যসভার সচিবালয়ের পক্ষ থেকে আপ সাংসদকে জানানো হয়, জি-৭ টাইপ বাংলোর জন্য তিনি যে আবেদন করেছিলেন তা খারিজ করা হয়েছে। ফলে বরাদ্দ বাংলো অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়। আবেদন খারিজ করার যুক্তি দেখাতে গিয়ে রাজ্যসভার সচিবালয় থেকে বলা হয়েছিল, ‘জি-৭ টাইপের বাংলো শুধুমাত্র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন রাজ্যপালদের জন্য বরাদ্দ হয়ে থাকে।’ রাজ্যসভার সচিবালয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাঘব চাড্ডা। কিন্তু নিম্ন আদালত তাঁর আর্জি খারিজ করে দিয়ে অবিলম্বে বাংলা খালির নির্দেশ দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ সাংসদ।

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘উনি দেশ স্বাধীন করেছে কোথাও প্রমাণ নেই’, দমছেন না, ফের নেতাজিকে নিয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে