চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলের পদযাত্রায় যোগ দেওয়ার কারণ জানালেন রঘুরাম রাজন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় তাঁর যোগদান নিয়ে নানা প্রান্ত থেকে প্রশ্ন ওঠায় এবার মুখ খুললেন রঘুরাম রাজন। লিঙ্কডিন-য়ে নিজের অ্যাকাউন্টে আরবিআই-য়ের প্রাক্তন গভর্নর যা লিখেছেন, তার মূল কথা শুধুমাত্র ভালোবেসেই তিনি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন। রাহুলের মতো তিনিও ভারতকে জুড়তে চান। 

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর লিখছেন – ভালোবেসে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যোগ দিয়েছি একজন প্রাক্তন আমলা হিসেবে নয়, একজন অর্থনীতিবিদ হিসেবেও নয়, যোগ দিয়েছি একজন নাগরিক হিসেবে, যে নাগরিক রয়েছে উদ্বেগের মধ্যে।

সেই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর তাঁর লিঙ্কডইন অ্যাকাউন্টে বেশ কিছু বিশেষণের উল্লেখ করেছেন, যে বিশেষণ কিছুটা হলেও ঘুরিয়ে বুঝিয়ে দিচ্ছে, বিজেপি দেশজুড়ে বিদ্বেষের যে কদর্যরাজনীতি শুরু করেছে, যে ভাবে সম্প্রদায়-সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে, তার প্রতিবাদেই তিনি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন।

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর লিখেছেন – ঘৃণা নয়, ভালোবাসা, সাম্য ও ন্যায়বিচার, ঘৃণা বা শোষণ নয়, বিভিদের মাঝে ঐক্য- এগুলির আজ ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। আমরা প্রতিটি ভারতবাসী যদি নিজেদের সেভাবে মানসিক দিক থেকে নিজেদের তৈরি করতে না পারি, তাহলে আগামীদিনে দেশবাসীর জীবন বিরাট ঝুঁকির মধ্যে পড়বে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকাকালীন রঘুরাম রাজনকে একাধিকবার মোদ সরকারের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন শুরু রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা

 

Published by:

Share Link:

More Releted News:

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

অষ্টম শ্রেণি পাস হলেই মিলবে ১০ লক্ষ টাকা, জানুন কীভাবে আবেদন করবেন

মোরাদাবাদে দেওয়াল ধসে দম্পতির মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল ৮ শিশু

৫ বছরের ছেলের ওপর মা ও লিভ-ইন সঙ্গীর নৃশংস অত্যাচার, শুনলে শিউরে উঠবেন আপনিও!

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ