‘ফ্লাইং কিস ছুড়েছেন রাহুল’, লোকসভার অধ্যক্ষকে নালিশ বিজেপি সাংসদদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার অন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন, সতীর্থ সাংসদদের লক্ষ্য করে চোখ টেপার অভিযোগে আগেই বিদ্ধ হয়েছিলেন রাহুল গান্ধি। আর বুধবার তাঁর বিরুদ্ধে বিজেপি মহিলা সাংসদদের লক্ষ্য করে উড়ন্ত চুমু ছোড়ার অভিযোগ উঠল। আর ওই অভিযোগ তুলে প্রতিকার চেয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে খড়া শাস্তির দাবি তুলে লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছেন বিজেপি’র মহিলা সাংসদরা। যদিও বিজেপি’র মহিলা সাংসদদের অভিযোগকে গুরুত্ব দিতে রাজি হননি কংগ্রেস নেতৃত্ব।

কী ঘটেছে এদিন? বেলা বারোটায় মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় দ্বিতীয দিনের বিতর্কের সূচনা করেছিলেন রাহুল। ৩৭ মিনিট বক্তব্য রাখেন তিনি। বক্তব্য শেষেই পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে সভাকক্ষ থেকে বেরিয়ে যান তিনি। তাড়াহুড়ো করে যেতে গিয়ে হাতে থাকা কাগজপত্র মেঝেতে পড়ে যায়। ওই কাগজপত্র তোলার সময়েই ওয়ানাডের সাংসদকে ব্যঙ্গ করে হেসে ওঠেন বিজেপি’র মহিলা সাংসদরা। যদিও সেই ব্যঙ্গ গায়ে মাখেননি কংগ্রেসের প্রাক্তন সভাপতি। কাগজপত্র তুলে নিয়ে বেরিয়ে যান।

আর বেরিয়ে যাওয়ার সময়েই রাজীব তনয় বিজেপি সাংসদদের উদ্দেশ্য করে উড়ন্ত চুমু ছুড়েছেন বলে অভিযোগ তোলেন ট্রেজারি বেঞ্চে থাকা পদ্ম সাংসদরা। রাহুলের উড়ন্ত চুম্বন সংসদীয় রীতিনীতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে শোরগোল বাঁধানোর চেষ্টা করেন গান্ধি পরিবারকে দু চোখে দেখতে না পারা এবং অকারণে আক্রমণ করা স্মৃতি ইরানি। বিজেপির মহিলা সাংসদরা দলবেঁধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে লিখিতভাবে উড়ন্ত চুম্বন ছুড়ে মারার জন্য ওয়ানাডের সাংসদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্তা নেওয়ার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের