চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তোমার আদর্শেই বাকি জীবন কাটিয়ে দেব বাবা’, রাজীব গান্ধির মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রাহুল

নিজস্ব প্রতিনিধি: বাবা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৩৪ তম মৃত্যুবার্ষিকীতে আবেগ আপ্লুত হয়ে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সোশ্যাল মিডিয়ায় বাবাকে শ্রদ্ধাজ্ঞাপন করে একটি আবেগঘন পোস্ট করলেন রাহুল গান্ধি। বাবাকে আধুনিক ভারতের ভিত্তি গঠনে সাহায্যকারী একজন দূরদর্শী হিসেবে বর্ণনা করলেন। পাশাপাশি তিনি রাজীব গান্ধির সমাধির ছবিও পোস্ট করলেন। বুধবার (২১ মে) রাজীব গান্ধির ৩৪ তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় ও রাজ্যের একাধিক শীর্ষ নেতারা দেশের এই মহান নেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিও রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানিয়েছেন, তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাজীব গান্ধির অবদানের কথা স্বীকার করে লিখেছেন, “আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে, আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধিজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।”

আজ অনেক শীর্ষমানের নেতা নয়াদিল্লির বীরভূমিতে রাজীব গান্ধির স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও রাহুল গান্ধি তাঁর বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে অফিসিয়াল X হ্যান্ডেলে লিখেছেন, “বাবা, তোমার স্মৃতি আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে। আমার সংকল্প তোমার অপূর্ণ স্বপ্ন পূরণ করা এবং আমি অবশ্যই সেগুলো পূরণ করব।” এবং রাজীব গান্ধির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি রাহুল গান্ধির সঙ্গে রাজীব গান্ধির স্মৃতিসৌধে বীরভূমিতে পোঁছেছেন। তাঁর সঙ্গে দলের অন্যান্য নেতারাও যোগ দিয়েছিলেন। এবং তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন। অনুষ্ঠানমঞ্চ থেকে খাড়গে একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘রাজীব গান্ধি ভারতের একজন মহান পুত্র ছিলেন, যিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে আশা জাগিয়েছিলেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ এবং সুযোগের জন্য ভারতকে প্রস্তুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’ এদিন রাহুল গান্ধি দলের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁর বাবার প্রতি নীরব শ্রদ্ধা জানিয়েছেন।

 

অন্যদিকে এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) নেতা অজিত পাওয়ার রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “শিক্ষা, যুবশক্তি এবং প্রযুক্তি দ্বারা পরিচালিত একটি আধুনিক, ক্ষমতায়িত জাতির জন্য রাজীব গান্ধিজির দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক।” অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীব গান্ধিকে “একজন দূরদর্শী এবং ভারতের জন্য শহীদ” বলে অভিহিত করেছেন, তাঁকে স্নেহ ও শ্রদ্ধা জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মাও সোশ্যাল মিডিয়ায় রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্বাচনী প্রচারণার সময় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর সঙ্গে যুক্ত এক আত্মঘাতী বোমা হামলায় মারা গিয়েছেন রাজীব গান্ধি। ১৯৮৪ সালে মাত্র ৪০ বছর বয়সে তিনি দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাঁকে বিশ্বব্যাপী প্রযুক্তি যুগে প্রবেশের ভিত্তি স্থাপনকারী বলা হয়। তিনি কম্পিউটার এবং টেলিযোগাযোগের ব্যবহারকে সমর্থন করেছিলেন। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রী করণকারী নীতি প্রবর্তন করেছিলেন। দেশবাসীদের ভোটদানের বয়স ২১ থেকে ১৮ বছর কমিয়ে দিয়েছিলেন। যার ফলে লক্ষ লক্ষ তরুণ ভারতীয় গণতান্ত্রিক অধিকার পেয়েছে। এছাড়াও রাজীব গান্ধি একটি সর্বজনীন টিকাদান কর্মসূচিও চালু করেছিলেন। পঞ্জাব ও অসম-সহ বিদ্রোহ ও অস্থিরতা দ্বারা আক্রান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। এত অবদানের জন্যে আজও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে মানুষের হৃদয়ে বাস করছেন রাজীব গান্ধি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

অষ্টম শ্রেণি পাস হলেই মিলবে ১০ লক্ষ টাকা, জানুন কীভাবে আবেদন করবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ