দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি মিছিল পণ্ড করে সোনম ওয়াংচুককে আটক পুলিশের, ঘটনার তীব্র নিন্দা রাহুল গান্ধির

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর মার্চে লাদাখকে বিশেষ মর্যাদা দিয়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে টানা ২১ দিন অনশনে বসেছিলেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি নিয়ে মাইনাস ১০ ডিগ্রিতে আন্দোলন চালিয়েছিলেন সোনম ওয়াংচুক-সহ ৫০০০ মানুষ। ঠান্ডার মধ্যেই রাত কাটিয়েছেন ৩৫০ মানুষ। সেই সময় সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছিলেন বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজও। কিন্তু ভারত সরকারের কোনও হেলদোল হয়নি। গত কাল ফের একই দাবিতে ১২০ জনকে সঙ্গে নিয়ে দিল্লিতে মিছিল করেন সোনম ওয়াংচুক। কিন্তু তাঁদের সেই যাত্রাও পণ্ড করে দিয়েছে খাঁকি উর্দু পরা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পুলিশবাহিনী। তাঁদের সকলকে দিল্লি পুলিশ শহরের সীমান্তে আটক করে, এবং ওয়াংচুক সহ আটক ব্যক্তিদের আলিপুর এবং শহরের সীমান্তের অন্যান্য থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল সোমবার রাতে ওয়াংচুক এবং অন্যরা সীমান্তে রাত কাটাতে চেয়েছিলেন। কিন্তু দিল্লিতে নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছিল, তাঁরা যেন আন্দোলন বন্ধ করে ফিরে যায়। কিন্তু যখন তারা থামেনি, তখন সীমান্তে মোতায়েন করা পুলিশ ওয়াংচুক-সহ প্রায় ১২০ জনকে আটক করে। এই ঘটনায় সোনম ওয়াংচুকের পাশে কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ একাধিক নেতারা।

দিল্লি সীমান্তে সোনম ওয়াংচুক এবং তাঁর কর্মীদের আটকের নিন্দা করেছেন এবং একে খুব খারাপ এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। যারা কেন্দ্রশাসিত লাদাখকে ষষ্ঠ তফসিলের মর্যাদার দাবিতে জাতীয় রাজধানীতে মিছিল শুরু করে। দিল্লি পুলিশের এহেন জঘন্য আটককে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এছাড়াও আপ নেতা এবং দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজও কেন্দ্রীয় সরকারের নিন্দা করেছেন, পুলিশের আরোপিত কারফিউকে “খুব খারাপ” বলে অভিহিত করেছেন। এছাড়াও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সোনম ওয়াংচুকের আটকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, প্রত্যেকেরই জাতীয় রাজধানীতে আসার অধিকার রয়েছে। আসলে গতকাল সোমবার রাতে ওয়াংচুক এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা তাঁদের দাবির বিষয়ে লাদাখের নেতৃত্বের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার জন্য কেন্দ্রকে আহ্বান জানাতে নয়াদিল্লি পর্যন্ত একটি পদযাত্রা শুরু করেছিলেন। তাদের মূল দাবিগুলির মধ্যে একটি ছিল, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা, যা স্থানীয় জনগণকে তাদের জমি এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করবে। আরেকটি হল লেহ এবং কার্গিল জেলার জন্য পৃথক লোকসভা আসন। ওয়াংচুক এবং অন্যরা সীমান্তে রাত কাটাতে চেয়েছিলেন।

কিন্তু, ৫ অক্টোবর পর্যন্ত দিল্লিতে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে এবং তাদের ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল দিল্লি পুলিশের তরফ থেকে, কিন্তু যখন তারা থামেনি, তখন সীমান্তে মোতায়েনরত পুলিশ তাঁদের আটক করে দিল্লির বিভিন্ন থানায় পাঠায়। আটক হওয়ার কিছুক্ষণ আগে, সোনম ওয়াংচুক দিল্লি সীমান্ত থেকে ভিজ্যুয়াল শেয়ার করেছিলেন, যেখানে বিশাল পুলিশ উপস্থিতির মধ্যে তাদের বাস থামানো হয়েছিল। তার পোস্টে, ওয়াংচুক বলেছিলেন যে দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের বেশ কয়েকটি যানবাহন তাদের বাসের উপর নজর রাখছিল। এরপরেই তাদের আটক করা হয়। যদিও কিছু সময়ের পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের আটক করা হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ