দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

নিজস্ব প্রতিনিধি: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেই যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। এই ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ নিয়ে নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছে। 

 বৃহস্পতিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনটাই খবর মিলেছে।  স্থানীয় প্রতিবেদন এবং বাসিন্দাদের দেওয়া তথ্য থেকে থেকে জানা গিয়েছে, বিস্ফোরণগুলো শহরের পূর্ব পশ্চিম অংশে ঘটেছে। অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা  গিয়েছে। বেশ কয়েকজন বলেছেন, শব্দগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মতো ছিল  । স্থানীয় সূত্রে খবর,  প্রথম শব্দ শোনা যায় ভোর ২টা ৫০ মিনিটের দিকে পূর্ব তেহরানের পারদিস এলাকায়। এছাড়া, পশ্চিমাঞ্চল, বিশেষ করে চিতগার এলাকা থেকেও বারবার বিস্ফোরণের খবর  মিলেছে। তবে, এই বিস্ফোরণগুলোর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

অন্যদিকে তেহরান জানিয়ে দিয়েছে সমস্ত কিছু ঠিক না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। সব মিলিয়ে যুদ্ধ নিয়ে এখনও অচঅবস্থা জারি রয়েছে। ইসলামাবাদে শান্তি বৈঠকের জন্য আমেরিকা রাজি হলেও এখনও পর্যন্ত বৈঠক নিয়ে ইরানের পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আমেরিকা ইরানকে তাদের অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসন করে একটি সুস্পষ্ট প্রস্তাব পেশ করার জন্য তিন থেকে পাঁচ দিনের সময় দিয়েছে। তা করতে ব্যর্থ হলে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে বলেও অনুমান করছেন অনেকেই।

Published by:

Share Link:

More Releted News:

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ