প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবন উদ্বোধনের বিরুদ্ধে সরব রাহুল

এর আগে আরজেডি নেতা মনোজ কুমার ঝা প্রশ্ন তুলেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে নবনির্মিত নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন বলে গত বৃহস্পতিবার জানিয়েছিল লোকসভার সচিবালয়। প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবনের উদ্বোধনের বিরুদ্ধে এবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রবিবার রাহুল দাবি করেছেন, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতিকে সংসদ ভবন উদ্বোধন করতে হবে।

প্রসঙ্গত ২৮ মে তারিখটি বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। আর ওই দিনকেই ভারতের নবনির্মিত সংসদ ভবন উদ্বোধনের জন্য ঠিক করেছে মোদি সরকার। গত বৃহস্পতিবার লোকসভার সচিবালয়ের তরফে সংসদ ভবন উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার পর সমালোচনা শুরু হয় ২৮ মে তারিখটিকে নির্ধারণ করা নিয়ে। সেই সঙ্গে বিতর্ক তৈরি হয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করা নিয়ে। বিরোধীরা দাবি তোলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, সংসদ ভবন উদ্বোধন করা উচিৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। এবার বিরোধীদের সেই আওয়াজ আরও জোরালোভাবে তুলে ধরলেন রাহুল গান্ধি। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতির সংসদ ভবন উদ্বোধন করা উচিৎ।’

উল্লেখ্য এর আগে আরজেডি নেতা মনোজ কুমার ঝা প্রশ্ন করেছিলেন, ‘মাননীয় রাষ্ট্রপতির কি নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত নয়?’ সিপিআই নেতা ডি রাজা প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে বলেছেন, ‘মোদিজির ইমেজ এবং ক্যামেরাপ্রীতি রীতি এবং নিয়মেরও ঊর্ধ্বে’। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়াইসি টুইট করেছেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) নির্বাহী বিভাগের প্রধান। আইনসভার নন। আমাদের ক্ষমতা ভাগ করা আছে। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান উদ্বোধন করতে পারতেন। সংসদ ভবন জনসাধারণের অর্থে তৈরি। কেন প্রধানমন্ত্রী ও তাঁর বন্ধুরা এমন ভাব দেখাচ্ছেন যেন তা ব্যক্তিগত তহবিলের অর্থে তৈরি?’

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা