একধাক্কায় তিনগুণ দাম কমল প্ল্যাটফর্ম টিকিটের

আমজনতার জন্য সুখবর। একধাক্কায় অনেকটাই কমল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: আমজনতার জন্য সুখবর। একধাক্কায় অনেকটাই কমল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম। আর অতিরিক্ত ব্যয় করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার দিন শেষ। আগের মতোই কম খরচে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে বা দরকারি কাজে যেতে পারবেন আমজনতা। রেলের ক্ষতি হচ্ছে এই অজুহাত দেখিয়েই কিছুদিন আগে বাড়ানো হয়েছিল প্ল্যাটফর্ম টিকিটের দাম। কিন্তু আচমকাই ফের কমিয়ে দেওয়া হল সেই টিকিটের দাম।

জানা গিয়েছে, এবার থেকে ৩০ টাকা নয় ১০ টাকার বিনিময়ে পাওয়া যাবে প্ল্যাটফর্ম টিকিট। গত বৃহস্পতিবার রেলের সেন্ট্রাল জোনের তরফে ঘোষণা করা হয়, প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা থেকে সরিয়ে ১০ টাকা করা হচ্ছে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, লোকমান্য তিলক টার্মিনাস, থানে, কল্যাণ এবং পানভেল রেলস্টেশনগুলিতে ৫০ টাকার প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া কমিয়ে করা হয় ১০ টাকা করা হয়। তখনই আশায় বুক বাধে আমজনতা হয়ত দেশের বিভিন্ন রাজ্যেও প্ল্যাটফর্ম টিকিটের দাম কমানো হবে। আর সেটাই করেছে রেল বোর্ড। একধাক্কায় ৩০ টাকায় নিয়ে যাওয়া প্ল্যাটফর্ম টিকিটের দাম এখন ১০ টাকা। এতে অনেকটাই সুবিধা হল আমজনতার। বিভিন্ন দরকারি কাজেই সাধারণ মানুষ প্ল্যাটফর্ম টিকিট কাটেন। যার মাশুল বাড়াতে চিন্তা বেড়েছিল আমজনতার। তাতে কিছুটা প্রলেপ দিল রেল।

করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতেই চাপ স্বাভাবিক হচ্ছে রেল। দূরপাল্লার ট্রেনে ফিরেছে রান্না করা খাবার। বেড়েছে দূরপাল্লা ট্রেন। স্টাফ স্পেশ্যাল ট্রেন বন্ধ করা হচ্ছে একাধিক রাজ্যে। নিউ নর্ম্যালে স্বাভাবিকের পথে ট্রেন পরিষেবা।

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের