রাজীব কুমারের আগাম জামিন বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে রাম ধাক্কা খেল CBI

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি :  সর্বোচ্চ আদালতে স্বস্তি পেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দেশের শীর্ষ আদালত রাজীব কুমারের আগাম জামিন বহাল রাখল। তাঁর আগাম জামিন খারিজ করার আবেদন জানিয়েছিল সিবিআই। অবশেষে সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, ৮ সপ্তাহ পরে এই মামলার শুনানি হতে পারে।

২০১৯ সালে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের। দীর্ঘ ৬ বছর পর সেই মামলার শুনানি শুরু হয়েছে। শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন সিবিআইয়ের এই বিলম্বিত মনোভাব নিয়ে। আইনজীবী বিশ্বজিৎ দে সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের হয়ে সওয়াল করেন। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের হয়ে সওয়াল করেন ।  আইনজীবী বিশ্বজিৎ দে আদালতকে জানান তাঁর মক্কেল একাধিকবার তদন্তে সহযোগিতা করতে চাইলেও গত ছয় বছরে সিবিআই তাঁকে একবারও ডেকে পাঠায়নি। এই শুনে  প্রধান বিচারপতি বিস্মিত হয়ে প্রশ্ন করেন,  ৬ বছর ধরে তাহলে কী করছিল সিবিআই। সলিসিটর জেনারেল তুষার মেহতা একাধিক যুক্তি দিলেও তা ধোপে টেকেনি। শুক্রবার এই  মামলার পরবর্তী শুনানিরক দিন ধার্য হয়েছিল। শুক্রবার ডিজির পক্ষেই রায় দিয়েছে আদালত। জামিন মামলার শুনানিতে আপাতত স্বস্তি পেয়েছে রাজ্য পুলিশেক ডিজি। শীর্ষ আদালতে এই বিষয়ে ধাক্কা খেল সিবিআই।

এই প্রসঙ্গে উল্লেখ্য, সারদা চিটফান্ড সম্পর্কিত ছিল রাজীব কুমারের মামলাটি।  রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করে। সেই দলেই ছিলেন সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করে রাজীব কুমার। সুপ্রিম কোর্ট সেই মামলার তদন্তভার ২০১৪ সালে পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দেয়। তদন্ত শুরু করার পর রাজীব তদন্তে সহযোগিতা করছেন না বলে সিবিআই অভিযোগ করে। সুপ্রিম কোর্ট ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয় রাজীব কুমারকে। রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে হাই কোর্টের তৎকালীন বিচারপতি শহিদুল্লাহ মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। তারপর সেই বছরের মে মাসে আদালত রাজীবের ক্ষাকবচ প্রত্যাহার করে। যদিও আদালত সেই সময় জানায় রাজীব কুমার যদি চান তাহলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন। সেই মতই আগাম জামিন চেয়ে হাই কোর্টে মামলা করেন তিনি। তাঁর করা সেই জামিন মামলার বিরোধিতা করে পাল্টা মামলা করে সিবিআই।  তবে আদালত জানায় তাদের পর্যবেক্ষণ মামলাকারী রাজীবকে বহু বার জেরা করা হলেও তাঁর বিরুদ্ধে কোনও নতুন বা চাঞ্চল্যকর তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা নেই বলেও উল্লেখ করা হয়। আদালতের রায় দেয় যে রাজীব জামিন পাবেন এবং তাঁকে সিবিআই-কে সাহায্য করতে হবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ