শাবানা-প্রকাশের আহ্বানে ২৩ দিনের অনশন ভাঙলেন যন্তর-মন্তরে আন্দোলনকারী ৩ ছাত্র

প্রখ্যাত অভিনেতা-রাজনীতিবিদ প্রকাশ রাজ, কিংবদন্তি শাবানা আজমির আহ্বানে সাড়া দিয়ে অবশেষে ২৩ দিন পর অনশন ভাঙলেন দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনকারী ৩ ছাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত অভিনেতা-রাজনীতিবিদ প্রকাশ রাজ, কিংবদন্তি শাবানা আজমির আহ্বানে সাড়া দিয়ে অবশেষে ২৩ দিন পর অনশন ভাঙলেন দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনকারী ৩ ছাত্র। দেশের স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এবং নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেছিলেন পরিবেশকর্মী তথা গবেষক সোনম ওয়াংচুক। টানা ২০ দিন অনশনের পর রীতিমতো মৃত্যুমুখে পতিত হতে বসেছিলেন তিনি। শেষমেশ শনিবার দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর শরীর স্থিতিশীল থাকলেও এখনও তিনি অনশন ভাঙেননি। তবে তিনি তিনটি শর্ত মানলে আজই অনশন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন

এদিকে সোমবার বিকেলে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সংসদ ভবন অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী নেতা-ছাত্ররা। ককরোচের প্রতিষ্ঠাতা অভিষেক দীপকেও অনশনে রয়েছেন। এমন আবহে আন্দোলনকারীদের সমর্থন জানাতে রবিবার (১৯ জুলাই) দিল্লির যন্তর মন্তরে পৌঁছেছেন প্রকাশ রাজ এবং শাবানা আজমি। অনশনকারীদের সঙ্গে দেখা করেছেন কিংবদন্তিরা। একজন ছাত্রীর হাতে চুম্বন করা শাবানার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। পাশাপাশি প্রকাশ রাজও আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে এমন আবহে বেশিদিন অনশনে থাকলে আন্দোলনকারীদের মৃত্যুঝুঁকি রয়েছে।

অবশেষে জানা গেল, আজ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র সঙ্গে যুক্ত তিন আন্দোলনকারী ছাত্র তাঁদের অনশন কর্মসূচি শেষ করেছেন। তাঁরাও সোনম ওয়াংচুকের সঙ্গে এই অনশন শুরু করেছিলেন। আইসা-র দেওয়া তথ্যানুযায়ী, সোমবার ছিল এই অনশনের ২৩ তম দিন। তবে শাবানা আজমি, প্রকাশ রাজ, রাজ্যসভার সাংসদ মনোজ ঝা, সমাজ কর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ, অধ্যাপক অতুল সুদের মতো বিশিষ্টজনদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের আহ্বানে সাড়া দিয়ে তিন ছাত্র তাঁদের অনশন প্রত্যাহার করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন নেহা, মণীশ ও আমিন। অপরদিকে সোনম ওয়াংচুকের আর্জিতে অনশন ভেঙেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। প্রতিনিধি দল শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে যে, সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বর্ষাকালীন অধিবেশনে তাঁদের দাবিগুলো উত্থাপন করা হবে এবং রাজনৈতিক ও গণ-আন্দোলনের মাধ্যমে সেগুলোর জন্য লড়াই চলবে।

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?