‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসক্রিমের গাড়িতে করে চলছিল নিষিদ্ধ কাশির সিরাপ পাচার। সেটা হাতেনাতে ধরে ফেলেন এক পুলিশ আধিকারিক। পাচারকারীদের থানায় তুলে নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছিলেন। ঠিক তখনই ঘটে অশান্তি। ধৃৃত পাচারকারীদের ছেড়ে দেওয়ার জন্য ওই পুলিশ আধিকারিকের উপর চাপ দিতে থাকেন বিজেপির যুব মোর্চার নেতা। সেই কারণেই পুলিশ আধিকারিক ও বিজেপি নেতার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

মধ্যপ্রদেশের রেওয়ায় ঘটেছে ঘটনাটি। সেখানে সিভিল লাইন্স থানায় কাশির সিরাপ পাচারকারীদের ছাড়িয়ে আনতে যান বিজেপির যুবমোর্চার জেলা সভাপতি বংশীলাল সাহু। থানায় গিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তখনই ওই বিজেপি নেতাকে ধমক দেন সিভিল লাইন্স থানার এক পুলিশকর্তা। হুঁশিয়ারির সুরে তিনি বংশীলালকে বলেন, ‘নাটক করলেই এফআইআর দায়ের করব। জনতা বা কোনও নেতার চাপে পড়ে থানায় কাজ করা হবে না। থানার নিজস্ব নিয়মেই কাজ হবে।’ শুধুই এই কথা বলেই থেমে থাকেননি ওই পুলিশ আধিকারিক। অভিযোগ, তিনি বংশীলালের মাথায় চাঁটিও মারেন। যার ফলে ঘটনা অন্য দিকে মোড় নেয়।

আরও পডুন: ‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

পুরো বিবাদটি সিভিল লাইন্স থানা এলাকার সাঁই মন্দিরের বিপরীতে অবস্থিত ‘সঙ্গম আইসক্রিম’-এর গাড়িকে কেন্দ্র করে শুরু হয়। সিভিল লাইন্স থানার পুলিশ গিয়ে ওই আইসক্রিম গাড়ির মালিক ধীরু সাহুকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে কাশির সিরাপ পাচারের মামলা দায়ের হয়। পুলিশ জানায়, তাঁর আইসক্রিমের গাড়ি থেকে প্রচুর কাশির সিরাপ বাজেয়াপ্ত হয়েছে। যদিও ধীরুর অভিযোগ, পুরোটাই সাজানো ঘটনা। পুলিশ প্রতিহিংসাবশত কাজটি করেছে। খবর পেয়েই ধীরু সাহুকে থানা থেকে ছাড়াতে যান বিজেপির যুব নেতা বংশীলাল সাহু। তখনই সিভিল লাইন্স থানার পুলিশ আধিকারিকের সঙ্গে তীব্র বচসা হয় তাঁর।

সুকান্ত-রাহুলকে মাথায় রেখে কলকাতা-হাওড়া পুরসভার ভোট কমিটি গড়ল বিজেপি

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই সাফাই দিলেন নায়িকা

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস