মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাদ্র মাসে খেলা দেখাচ্ছে আবহাওয়া। এই রোদ তো আবার কিছুক্ষণের মধ্যেই কালো মেঘ জমে ঝেঁপে বৃষ্টি। সঙ্গে কোথাও কোথাও বইছে ঝোড়ো হাওয়া। আজ, মঙ্গলবারও তেমনই আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। শহর কলকাতাতে দফায় দফায় হয়েছে বৃষ্টি। তবে বিকেলের পর সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের আট জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান ও হুগলি জেলায়। সঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কলকাতাতেও। আগামী দু-তিন ঘন্টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় ঝেঁপে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাই মঙ্গলের বিকেলে শহরের আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে বলে পূর্বাভাস।

আরও পডুন: ‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি এই মুহূর্তে ঝাড়খণ্ড ও সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড-ওড়িশার উপর চলে আসবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। নিম্নচাপটি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টির জেরে এক বা দু পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে সেই নিম্নচাপটি থেকে। এমনটাই অনুমান হাওয়া অফিসের।

উত্তরবঙ্গে আগামিকাল বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন