Christmas 2022: বরফি হাওয়ার রুদ্রপ্রয়াগে বড়দিনের ছুটি কাটান বন্ধুদের সঙ্গে

বরফ ঠাণ্ডা হাওয়ার মধ্যে কয়েকতা দিন কাটাতে হলে বড়দিনের ছুটিতে চলে আসতে পারেন পাহাড়ের কোলে থাকা রুদ্রপ্রয়াগে।

Share:

কৌশিক দে সরকার: বন্ধুবান্ধবদের সঙ্গে বড়দিনের(Christmas) ছুটি(Holiday) কাটাবার ইচ্ছা থাকলে চলে আসতে পারেন(Destinations) উত্তরাখণ্ডের(Uttarakhand) রুদ্রপ্রয়াগে(Rudra Prayag)। দেশের পঞ্চপ্রয়াগের(Pancha Prayag) অন্যতম হল রুদ্রপ্রয়াগ যেখানে অলকনন্দার সঙ্গে মন্দাকিনীর সঙ্গম ঘটেছে। পাহাড়ের এই ছোট্ট শহরই হয়ে উঠতে পারে আপনার বড়দিনের ঠিকানা। কেননা এই শহরে এলে একদিকে যেমন বরফ ছোঁয়া ঠাণ্ডা কনকনে হাওয়া পাবেন, তেমনি এই শহরের আশেপাশে বনজঙ্গল, মন্দির, পাহাড় এবং তার সঙ্গে ট্রেকিংয়ের মজাটাও পাবেন। সাধারণত যারা বদ্রীনাথ বা কেদারনাথ যান তাঁরা এই শহরের ওপর দিয়ে যাওয়ার পথে একটা রাত কাটিয়ে যান। কিন্তু খুব একটা ঘুরে ফিরে দেখেন না। কিন্তু আপনি একটু অন্যভাবে এই পর্যটন কেন্দ্রকে আবিষ্কার করুন।

চলুন তাহলে শুরু করা যাক রুদ্রপ্রয়াগ শহরের দ্রষ্টব্য দিয়েই। প্রথমেই দেখে নিন অলকনন্দা ও মন্দাকিনীর সঙ্গম। দুই নদীর সম্পূর্ণ দুই রঙ। সঙ্গমস্থলে রয়েছে রুদ্রনাথ শিবের মন্দির, চামুণ্ডা মন্দির, নারদ শিলা এবং স্নানের ঘাট। প্রতিদিন সন্ধ্যায় হয় আরতি নদীর ঘাটে। দেখতে একদমই ভুলবেন না। শহর থেকে ৩কিমি দূরেই পাহাড়ের গুহায় রয়েছে কোটেশ্বর মহাদেব মন্দির। এরপর গাড়ি ভাড়া করে আশেপাশের বেশ কিছু জায়গা দেখে নিন। এর মধ্যে থাকবে অগস্ত্যমুনি, ইন্দ্রাশনি মনসা মন্দির, হরিয়ালি দেবী মন্দির, বসুকেদার মন্দির ও সালসার। আসা যাওয়ার পথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে দুই চোখ ভরে দেখুন। মোবাইল বা ক্যামেরায় বন্দি করে রাখুন। তুলুন যতখুশি সেলফি বা গ্রুপ ছবি। কেউ বারণ করবে না।

এবার আসুন ট্রেকিংয়ের পথে। তবে তার জন্য পুরো একটা দিন বরাদ্দ রাখুন। কোথায় পাবেন সেই ট্রেকিং পথ? ভাববেন না একদম চলে আসুন রুদ্রপ্রয়াগ থেকে প্রায় ৪৪কিমি দূরে থাকা কার্তিক স্বামী মন্দিরে। শেষের ৩কিমি পথ পুরো ট্রেক করে আসতে হবে, মানে পায়ে হেঁটে। ফিরতেও হবে পায়ে হেঁটে। মানে মোট ৬কিমি পথ আপনাকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। সেই সঙ্গে থাকছে ওঠানামা মিলিয়ে প্রায় দেড়শো সিঁড়ি ভাঙার গল্প। কিন্তু এই ৩কিমি পথের ট্রেকিং আপনার সব কষ্টকে ভুলিয়ে দেবে। বরফে ঢাকা হিমালয়ের একটা বড় অংশ আপনার চোখের সামনে ধরা দেবে। সারা জীবনের জন্য মনে গেঁথে থাকবে সেই সৌন্দর্য। এরপরেও যদি হাতে সময় থাকে তাহলে রুদ্রপ্রয়াগ থেকে ঘুরে আসতে পারেন ৫০কিমি দূরে থাকা কেদারনাথ আর ১৫০কিমি দূরে থাকা বদ্রীনাথ থেকে। দেখে নিতে পারেন পঞ্চপ্রয়াগের অন্যতম নন্দপ্রয়াগ। ঘুরে আসতে পারেন রুদ্রপ্রয়াগ থেকে ৪৫কিমি দূরে থাকা গুপ্তকাশী থেকেও।

যাবেন কীভাবে আর থাকবেনই বা কোথায়! কলকাতা দিক থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার সব থেকে সোজা রাস্তা ট্রেনে হরিদ্বার, তারপর সেখান থেকে বাসে ১৬৫কিমি সূরে থাকা রুদ্রপ্রায়গে আসা। বাসে আসার ইচ্ছা না হলে গাড়ি ভাড়াও করতে পারেন। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য পাবেন ১৩০০৯ আপ দুন এক্সপ্রেস(প্রতিদিন), ১২৩৬৯ আপ কুম্ভ এক্সপ্রেস(সপ্তাহে ৫দিন) এবং ১২৩২৭ আপ উপাসনা এক্সপ্রেস। থাকার জন্য রয়েছে সরকারি ক্ষেত্রের গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগমের হোটেল রুদ্রপ্রয়াগ। এছাড়াও পেয়ে যাবেন বেশ কিছু বেসরকারি হোটেলও।

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী