‘ভুয়ো ভোটার ধরতে পারলে আগে চিকি‍ৎসা করুন…’, নিদান রাজ ঠাকরের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভোটের সময়ে কোনও ভুয়ো ভোটার ধরা পড়লে প্রথমে সঠিক চিকি‍ৎসা করুন (গণধোলাই) করুন। পরে পুলিশের হাতে তুলে দেবেন।’ শনিবার (১ নভেম্বর) ঠিক এই ভাষাতেই মহা বিকাশ আগাড়ি সমর্থকদের পরামর্শ দিয়েছেন মহারাষ্ট্র নির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরে।

‘ভোট চুরির’ প্রতিবাদে এদিন মহা বিকাশ আগাড়ির তরফ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। ‘সত্যের জন্য পদযাত্রা’ নামাঙ্কিত ওই মিছিল এদিন দুপুরে দক্ষিণ মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিট থেকে শুরু হয়ে বৃহন্মুম্বই পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে শেষ হয়। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, মহারাষ্ট্র নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে, কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট। বৃহন্মুম্বই পুর নিগমের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমএনএস প্রধান রাজ ঠাকরে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম থাকা নিয়ে সুর চড়ান। তিনি বলেন, ‘আমার কাছে মালাবার হিল বিধানসভা কেন্দ্রের সাড়ে চার হাজারের ভোটারের তালিকা রয়েছে যারা কল্যাণ গ্রামীণ, ভিওয়ান্ডি ও মুরাবাদে থাকেন। তার মানে দুই জায়গায় তারা ভোট দেন। গোটা মহারাষ্ট্রে এমন লক্ষ-লক্ষ ভুয়ো ভোটার রয়েছেন যারা দুই জায়গায় ভোট দেন।’

এখানেই থামেননি এমএনএস প্রধান। বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, ‘মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রে ১৭ লক্ষ ২৯ হাজার ভোটারের মধ্যে ৬২ হাজারই ভুয়ো। একই ভাবে মুম্বইয়ের অন্যান্য কেন্দ্রেও হাজার-হাজার ভুয়ো ভোটার রয়েছে।’ এর পরেই ভুয়ো ভোটারদের সঠিক চিকি‍ৎসার নিদান দিয়ে রাজ বলেন, ‘যদি কোনও ভোটকেন্দ্রে ভুয়ো ভোটার দেখতে পান তাহলে প্রথমে পাকড়াও করে উ্পযুক্ত চিকি‍ৎসা করুন (পড়ুন গণধোলাই দিন)।তার পর পুলিশের হাতে তুলে দিন।’

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা