কর্নাটকে প্রধানমন্ত্রীর রোড শোয়ে ঢুকে পড়লেন অজ্ঞাতপরচিয় ব্যক্তি

নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সরিয়ে দেন

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বড় ধরনের গলদ ধরা পড়ল। বৃহস্পতিবার এখানে একটি রোড শো চলাকালীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কনভয়ে ঢুকে পড়ে মোদির গলায় মালা পরাতে এগিয়ে যান। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেন।  

রোড শো চলছিল হুবালিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী গাড়ির দরজা খুলে ফুটবোর্ডে দাঁড়িয়ে রাস্তার দুইধারে থাকা মানুষদের উদ্দেশ্যে বা হাঁত নাড়াচ্ছিলেন। গাড়ির সঙ্গে সমান্তরাল ভাবে চলছে নিরাপত্তারক্ষীরা। ফুটপাথ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আচমকাই এক ব্যক্তি সেই ভিড় ঠেলে মোদির কনভয়ের দিকে এগিয়ে আসেন। মোদির গলায় মালা পরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে সেখান থেকে সরিয়ে দেয়।  নিরাপত্তায় বড় ধরনের গলদ যে রয়েছে, সেটা এই ঘটনা থেকে আরও একবার স্পষ্ট হয়ে গেল। 

হুবলিতে এবার আয়োজন করা হয়েছে পাঁচদিনে জাতীয় যুব উৎসব। উৎসবের আয়োজন করা হয়েছে এখানকার রেল ময়দানে। বৃহস্পতিবার সেই উৎসব উদ্বোধন করতে প্রধানমন্ত্রী হুবলি যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি নলিন কাতিল। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিমানবন্দর থেকে কনভয় রেল ময়দানের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে ঘটে বিপত্তি। প্রধানমন্ত্রী অবশ্য ওই ব্যক্তির থেকে মালা হাতে নিয়ে গাড়ির বনেটে রেখে দেন।  তবে বড় ধরনের  কোনও অঘটন না ঘটায় নিরাপত্তাকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। 

আরও পড়ুন মোদির ভারতে বেড়েছে বেকার, ১৬ মাসের রেকর্ড তছনছ

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন