‘স্ট্যান্ড-আপ কমেডি জীবনকে অর্থবহ করে তোলে’, বাক স্বাধীনতা বিরাট পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে শিন্ডেসেনা ও দেবেন্দ্র ফড়নবিশ সরকারের সাঁড়াশি হামলার মুখে পড়তে হয়েছে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাকে। প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর স্টুডিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শিন্ডে সেনার গুন্ডারা। গোটা দেশ তোলপাড় কামরাকে নিয়ে। তার মধ্যেই মতপ্রকাশ ও বাক স্বাধীনতা নিয়ে বিরাট পর্যবেক্ষণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত।

বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ মন্তব্যে বলেছে, ‘চিন্তাভাবনা এবং মতামত প্রকাশের স্বাধীনতা ছাড়া  সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে নিশ্চিতভাবে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব। সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মতামতকে পাল্টা বাক স্বাধীনতার মাধ্যমে মোকাবিলা করতে হবে। কোনও দমন নীতি দিয়ে নয়।  কবিতা, নাটক, চলচ্চিত্র, স্ট্যান্ড-আপ কমেডি, ব্যঙ্গ এবং শিল্প-সহ সাহিত্য জীবনকে আরও অর্থবহ করে তোলে।” পাশাপাশি আদালতগুলিকেও যে বাক ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন দুই বিচারপতি।

আচমকাই কেন শীর্ষ আদালতের দুই বিচারপতি মতপ্রকাশ ও বাক-স্বাধীনতা নিয়ে এমন মন্তব্য করলেন? কংগ্রেসের  রাজ্যসভা সাংসদ ইমরান প্রতাপগড়ি “অ্যায় খুন কে প্যায়াসে বাত সুনো” শিরোনামের একটি কবিতা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ওই কবিতা পোস্ট করার জন্য গত ৩ জানুয়ারি গুজরাতের জামনগর থানায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন বিজেপির এক কর্মী। ওই নালিশের বিরুদ্ধে অতি সক্রিয় হয়ে এফআইআর দায়ের করেছিল পুলিশ। ওই এফআইআর খারিজের দাবিতে গুজরাত হাইকোর্টর দ্বারস্থ হয়েছিলেন ইমরান প্রতাপগড়ি। কিন্তু তাতে সাড়া না দিয়ে গুজরাত হাইকোর্টের বিচারপতি কংগ্রেস সাংসদকেই উল্টে উপদেশ দিয়েছিলেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে অঈর্ষ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ। এদিন ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার পাশাপাশি গুজরাত পুলিশের অতি সক্রিয়তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ।

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সাফ বার্তা সুকান্ত’র

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের