ফের ধস শেয়ার বাজারে, লক্ষ্মীবারে সেনসেক্স কমল ৫৪২ সূচক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঘুরে দাঁড়াতে তো পারলই না, উল্টে জোর ধাক্কা খেল শেয়ারবাজার। বুধবারের পরে বৃহস্পতিবারেও নিম্নমুখী সেনসেক্স। একদিনে ৫৪২ পয়েন্ট খোয়াল। সেনসেক্সের পাশাপাশি ১৪৪.৯০ সূচক খুঁইয়েছে নিফটি। ভরাডুবি ঘটেছে অনিল আগরওয়ালের বেদান্ত গোষ্ঠীর। একদিনেই সংস্থার শেয়ারদর ৭ শতাংশ কমেছে।  

দীর্ঘদিন অশ্বমেধের ঘোড়ার মতো ছোটার পরে গতকাল বুধবারই মুখ থুবড়ে পড়েছিল সেনসেক্স। একদিনে ৬৭৬.৫৩ সূচক খুঁইয়ে ৬৫,৭৮২.৭৮ পয়েন্টে বন্ধ হয়েছিল। ফলে এদিন সকাল থেকেই শেয়ারবাজারের দিকে তীক্ষ্ন নজর রেখেছিলেন বিনিয়োগকারীরা। আগের দিনের চেয়ে ২০০ পয়েন্টের বেশি কম নিয়ে শুরু হয়েছিল লেনদেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। এক সময়ে ৬৫ হাজারের নিচে নেমে যায়। রীতিমতো আতঙ্ক ছড়ায় বিনিয়োগকারীদের মধ্যে। তবে শেষ মুহুর্তে কিছুটা ঘুরে দাঁড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেন বিনিয়োগকারীরা। ৫৪২ দশমিক ১০ পয়েন্ট খুঁইয়ে ৬৫ হাজার ২৪০ দশমিক ৬৮ সূচকে বন্ধ হয়। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৮২০. ৮২ পয়েন্ট। আর সর্বনিম্ন ছিল ৬৪,৯৬৩. ০৮ পয়েন্ট।

এদিন শেয়ারবাজারে মুখ থুবড়ে পড়েছে বেদান্ত, টাইটান, বাজাজ ফিনসার্ব, ইন্ডিগো, জিন্দল স্টিল, আলট্রাটেক সিমেন্ট, হিন্দুস্থান লিভার-সহ একাধিক সংস্থার শেয়ারদর। বেদান্তের শেয়ারদর ৭ শতাংশের বেশি কমেছে। টাইটাসনের শেয়ারমূল্যও ৪ শতাংশের মতো কমেছে। বেসরকারি ব্যাঙ্কগুলি জোর ধাক্কা খেয়েছে। দু’দিনে সেনসেক্স ১,২০০-র বেশি পয়েন্ট খোয়ানোয় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

রাহু-চন্দ্রের ভয়ঙ্কর গ্রহণ যোগ, আগামী কয়েকদিন সাবধানে থাকুন ৩ রাশির জাতকরা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী