ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, মঙ্গলে ৪৮৩ সূচক বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। আগের দিনের পতনের ধাক্কা কাটিয়ে ৪৮৩.৭০ সূচক চড়ল সেনসেক্স। ফলে ফের সাড়ে ৭১ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। নিফটি বেড়েছে ১২৭ দশমিক ২০ সূচক। এদিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হওয়ায় একদিনেই ২ লক্ষ কোটি টাকা লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। মূলত ব্যাঙ্কিং সেক্টরের দৌলতেই এদিন ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।

গতকাল সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে পতনের মুখ দেখেছিল শেয়ারবাজার। একদিনে ৫২৩ সূচক খুঁইয়েছিল সেনসেক্স। ফলে মঙ্গলবার সকালে শেয়ারবাজার খোলার দিকেই হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা। আগের দিনের চেয়ে ২২০ সূচক বাড়তি নিয়েই খুলেছিল বাজার। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা গড়াতেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামে সেনসেক্স ও নিফটির সূচক। সেই ধাক্কা সামলে অবশ্য ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। দিনের শেষে ৪৮২.৭০ সূচক বেড়ে ৭১,৫৫৫.১৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর ২১,৭৪৩.২৫ সূচক নিয়ে বন্ধ হয় নিফটি। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭১,৬৬২.৭৪ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭০,৯২৪.৩০ পয়েন্ট।

এদিন বাজারে লাভের মুখ দেখেছে আইসিআইসিআই, ইন্ডাসইন্ড, কোটাক ব্যাঙ্ক, উইপ্রো, এনটিপিসি, টেক মাহিন্দ্রা, লার্সেন অ্যান্ড টুব্রো, টেক মাহিন্দ্রা, টাটা স্টিল, হিন্দুস্থান লিভার। আর লোকসানের মুখে পড়েছে টাটা মোটরস, নেসলে, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আলট্রাটেক সিমেন্ট।

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড