ওয়ানাডে রাহুল গান্ধির অফিসে ব্যাপক ভাঙচুর চালাল এসএফআই সমর্থকরা

সিপিএম ছাত্র সংগঠনের কর্মীদের গুণ্ডামির নিন্দা করেছেন কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: বাংলায় সিপিএমের (CPIM) প্রেমে মজে  অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)-আবদুল মান্নান (Abdul Mannan) সহ কংগ্রেস নেতারা। অথচ সেই সিপিএমের ছাত্র সংগঠনের সদস্যরাই শুক্রবার ওয়ানাডে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। শুধু তাই নয়, অফিসে থাকা কর্মীদেরও বেধড়ক মারধর করেছে। সিপিএম ছাত্র সংগঠনের কর্মীদের গুণ্ডামির নিন্দা করেছেন কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ (K Sudhakaran)।

আচমকাই কেন রাহুল গান্ধির (Rahul Gandhi) অফিসে ভাঙচুর চালাল এসএফআই সমর্থকরা? সূত্রের খবর, সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court) পক্ষ থেকে পরিবেশ নিয়ে এক জনস্বার্থ মামলায় জানিয়ে দেওয়া হয়, সংরক্ষিত বন ও অভয়ারণ্য সংলগ্ন এক কিলোমিটার এলাকা পরিবেশ সংবেদনশীল এলাকা (ESZ) হিসেবেই চিহ্নিত থাকবে। ফলে ওই এলাকায় নির্মাণ সহ অন্যান্য কোনও কার্যক্রম চালানো যাবে না। সুপ্রিম কোর্টের ওই রায়ে কার্যত অবৈধ আয়ের রাস্তা বন্ধ হয়েছে রাজ্যের শাসকদলের ক্যাডারদের। আর তার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন এসএফআই সহ সিপিএমের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িতরা।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ নিয়ে ওয়ানাডের (Wayanad) সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) অবস্থান কী, তা দীর্ঘদিন ধরেই খোলসা করার দাবি জানিয়েছিল এসএফআই সহ সিপিএমের বিভিন্ন গণ সংগঠনের কর্মী-সমর্থকরা। যদিও এ বিষয়ে রাহুল গান্ধি মুখ খোলেননি। আর তাতেই কার্যত ক্ষুব্ধ সিপিএমের ছাত্র-যুবরা।

শুক্রবার আচমকাই মিছিল করে রাহুল গান্ধির (Rahul Gandhi) কার্যালয়ে চড়াও হয় এসএফআই (SFI) কর্মী-সমর্থকরা। শুরু হয় গুণ্ডামি। দফতরে থাকা চেয়ার সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে দফতরের কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়। এসএফআইয়ের উন্মত্ত কর্মী-সমর্থকদের হাতে প্রহৃত হয়ে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা