প্যালেস্তাইন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে বিলম্বিত বোধোদয়। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ইজরায়েলি হামলার স্বীকার প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) নিজেই ওই ফোনালাপের কথা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর ইজরায়েল-হামাস লড়াই শুরুর পরে ১৩ দিনের মাথায় প্যালেস্তাইনের প্রেসিডেন্টকে ফোন করলেন মোদি। যদিও হামলার দু’দিনের মধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

অতীতে ইজরায়েল-প্যালেস্তাইনের লড়াইয়ে বরাবরই গাজার পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। শুধু যে ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, মনমোহন সিং-রাই নিজেদের অধিকারের দাবিতে লড়াই করা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, তা নয়। প্রয়াত প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা অটলবিহারী বাজপেয়ীও মুক্তিকামী ফিলিস্তিনেদের পাশে ছিলেন। কিন্তু ইজরায়েল-হামাস লড়াই শুরু হওয়ার পরে আগ বাড়িয়ে প্যালেস্তাইনকে ছেড়ে তেল আভিভের পাশে দাঁড়িয়েছিলেন মোদি। তার পরেই প্রশ্ন উঠেছিল, তাহলে কী ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে নয়াদিল্লির অবস্থানের পরিবর্তন ঘটল? সমালোচনার মুখে পড়ে মোদির উল্টোপথে হেঁটে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্যালেস্তাইনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের যে সম্পর্ক রয়েছে, তা অটুট রয়েছে।

প্রথমে ইজরায়েলের পাশে দাঁড়ালেও মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে ইজরায়েলি সেনাবাহিনীর হামলার পরেই উল্টোসুর শোনা গিয়েছিল মোদির গলায়। হামলার নিন্দা করে বিবৃতিও দিয়েছিলেন। এদিন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে ওই ফোনের কথা জানিয়ে মোদি লিখেছেন, ‘আজ প্যালেস্তাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কথা বলেছি। গাজার আল আহলি হাসপাতালে হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় আমার সমবেদনা জানিয়েছি। আমরা ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখব। এই অঞ্চলে সন্ত্রাস, সহিংসতা এবং অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের গভীর উদ্বেগের কথা আদান-প্রদান করেছি। ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুতে ভারতের দীর্ঘদিনের নীতিগত  অবস্থানে কোনও বদল ঘটেনি বলেও ব্যক্ত করেছি।’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা