আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুষারপাতে নাথুলাতে আটকে ১২০০ পর্যটক

নিজস্ব প্রতিনিধি: তুষারপাতে সিকিমের নাথুলাতে আটকে ১২০০ পর্যটক। গত শনিবার দুপুরের পর থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমের নাথুলা সহ ছাঙ্গু লেক, বাবা মন্দির, লাচেন সহ বিভিন্ন এলাকায়। তুষারপাতের ফলে রাস্তা থেকে শুরু করে সমস্ত এলাকাই ঘন সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে। বড়দিনের দিন তুষারপাত আলাদা মাত্রা পেয়েছে পর্যটকদের কাছে।

পর্যটন ভরা মরশুমে প্রচুর সংখ্যক পর্যটক দার্জিলিং পাহাড় সহ সিকিমে ঘুরতে গিয়েছে। গতকাল বড়দিনের দিন দার্জিলিংয়ের সান্দাকফু, টাইগার হিল, চটকপুর সহ বিভিন্ন জায়গায় তুষারপাত পর্যটকদের কাছে এক আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকাল নাথুলা সহ ছাঙ্গু লেক আচমকা তুষারপাতের ফলে প্রচুর সংখক পর্যটক আটকে পড়ে। ভারতীয় সেনার ব্ল্যাক ক্যাট ডিভিশনের জওয়ানরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পর্যটকদের উদ্ধার করে চীন সীমান্তবর্তী নাথুলায় পর্যটকদের তাদের ক্যাম্পে নিয়ে আসে। আবহাওয়া প্রতিকূল না হওয়া পর্যন্ত পর্যটকদের সেনাবাহিনীর ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে সময় মত খাবার দাবারের ব্যাবস্থা ও সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে।

রবিবার নতুন করে করে নাথুলার দিকে যাওয়ার জন্য কোনও পারমিট দেওয়া হয়নি। সেনাবাহিনী সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় ১২০০ পর্যটক এবং তাদের গাড়িগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ