নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

ফের মর্মান্তিক দুর্ঘটনা হিমাচল প্রদেশে। একটি বোলারো গাড়ি গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর জখম আরও ৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক দুর্ঘটনা হিমাচল প্রদেশে। একটি বোলারো গাড়ি গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর জখম আরও ৯ জন। ঘটনাটি ঘটেছে, আজ, বুধবার (১২ অগস্ট) ভোরে সিরমৌর জেলার রেণুকাজি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংগ্রহ-পালার সড়কে। যেখানে আজ একটি বোলেরো ক্যাম্পার গাড়ি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় ওই গাড়িটি। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছেন সুনীল শর্মা নামে এক ব্যক্তি।

সুনীল পুলিশকে জানিয়েছেন যে, তাঁর কাকা জগদীশ শর্মা গতকাল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই কারণে তাঁকে সাঙ্গ্রাহের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর, কয়েকজন মিলে তাঁর কাকার মরদেহ তাঁদের গ্রাম আরলুতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। এর জন্য তাঁরা একটি বোলেরো ক্যাম্পার (গাড়ি নম্বর এইচপি ৭৯-৪৫৯৫ ) ভাড়া করেন। গাড়ি চালাচ্ছিলেন সংগ্রহ তহসিলের লানাপালের পোস্ট অফিসের অন্তর্গত ডুঙ্গি গ্রামের বাসিন্দা কপিল দেব। গাড়িটি চিনাড় গ্রামে পৌঁছলে তাঁর পরিবার এবং গ্রামের আরও কিছু লোক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য গাড়িতে ওঠেন। এরপর গাড়িটি নিয়ে তাঁরা গ্যাটলগের দিকে রওনা দেন। কিন্তু মাঝ পথেই গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে গাড়িটি পথ থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

চালক-সহ নয়জন আহত হন। মৃতরা সকলেই তহসিলের আরলু গ্রামের বাসিন্দা। আর তাঁদের বয়স ২৩ বছর থেকে ৬২ বছরের মধ্যে। আহত নয়জনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি পাঁচজন সংগ্রহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মৃতদেহের ময়নাতদন্ত সংগ্রহ সিভিল হাসপাতালে করা হচ্ছে।ময়নাতদন্তের পর মরদেহগুলো শেষকৃত্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ