‘ধাক্কা দিয়ে ফেলে দেব’, রাজাকে খুনের জন্য প্ল্যান বি নিয়ে মেঘালয়ে গিয়েছিল সোনম

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মেঘালয়ে জানিমুন মার্ডারে এল চাঞ্চল্যকর তথ্য। মধুচন্দ্রিমায় গিয়ে খুন হয়েছেন ইন্দোরের বাসিন্দা রাজা রাজবংশী। খুন করিয়েছে তারই নব বিবাহিতা স্ত্রী সোনম রাজবংশী। রাজাকে রাস্তা থেকে সরিয়ে প্রেমিক রাজ কুশওয়ার সঙ্গে ঘর বাঁধতে চেয়েই এই পরিকল্পনা করে সোনম। সেই জন্যই ইন্দোর থেকে বহু দূরে মেঘালয়ে হানিমুন প্ল্যান, সঙ্গে করে ভাড়াটে গুন্ডা নিয়ে যাওয়া। পুলিশ জানিয়েছে রাজার মাথায় দু’বার ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। কিন্তু যদি এতেও রাজা না মারা যান, তাই প্ল্যান বি নিয়ে মেঘালয় গিয়েছিল সোনম।

রাজা রঘুবংশীকে হত্যা করার ক্ষেত্রে সে এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে ভাড়াটে খুনীরা খুন করতে ব্যর্থ হলে সে নিজেই রাজাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত। এই ছিল তার পরিকল্পনা। পুলিশের কাছে সোনম স্বীকার করেছে যে সে প্রেমিক রাজ কুশওয়াকে জানিয়েছিল, “যদি বিশাল, আনন্দ এবং আকাশ রাজাকে হত্যা করতে না পারে, তাহলে ছবি তোলার সময় আমি তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব।” প্রসঙ্গত, সোনম অন্তঃসত্ত্বা কিনা জানতে প্রেগন্যান্সি টেস্ট করা হয়েছিল। তাতে ফলাফল নেগেটিভ আসে।

জানা গিয়েছে, বিয়ের চার দিন পর, ১৫ মে ইন্দোরে মায়ের কাছে এসেছিল সোনম। সেখানেই খুনের পরিকল্পনা তৈরি করে সে। নিজেই গুয়াহাটির টিকিট বুক করে, ফোন করে রাজাকে জানায়ও সে কথা। রাজা রাজি হন মধুচন্দ্রিমায় যেতে।

রাজার সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা যাতে না হয় সেই জন্য সোনম তাকে বলে মেঘালয় যাওয়ার আগে কামাখ্যা মন্দিরে যাওয়া হবে। তাই এখন যৌন সঙ্গম নয়। শুদ্ধ মনে ও দেহে মন্দিরে যেতে হবে।

রাজা এবং সোনম ২৩ মে মেঘালয়ের নোংরিয়াত গ্রামের একটি হোমস্টে থেকে বেরিয়ে আসেন। তারপর থেকে তাঁদের আর কোনও খোঁজ মেলেছি। শুরু তল্লাশি। অবশেষে দশ দিন পর, রাজার মৃতদেহ প্রায় ২০ কিলোমিটার দূরে একটি গভীর খাদ থেকে উদ্ধার নয়। পুলিশের মতে, রাজাকে তিনজন মিলে হত্যা করে। বিশাল সিং চৌহান (২২), আকাশ রাজপুত (১৯) এবং আনন্দ কুর্মিকে ভাড়া করে নিয়ে গিয়েছিল সোনম। প্রস্তাব দিয়েছিল কাজ শেষ হলে ২০ লক্ষ টাকা পাবে তারা। এই তিন যুবকই সোনমের প্রেমিক রাজ কুশওয়াহার বন্ধু।

গত ৮ জুন উত্তরপ্রদেশের গাজীপুরের নন্দগঞ্জ থানায় আত্মসমর্পণ করে সোনম রঘুবংশী। উত্তরপ্রদেশ, ইন্দোর এবং সাগর শহরে রাতভর অভিযান চালিয়ে অন্য তিন অভিযুক্ত গ্রেপ্তার করার পর। রাজা রঘুবংশীর খুনে সহায়তা করার ওপরাধে সহষড়যন্ত্রকারী রাজ কুশওয়াহা (২১) কে পরে গ্রেফতার করা হয়। এরা বর্তমানে মেঘালয় পুলিশের হেফাজতে রয়েছে।

রাজা রঘুবংশীর ময়নাতদন্ত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তার মাথায় ধারালো বস্তু দিয়ে দুবার আঘাত করা হয়েছিল। পূর্ব খাসি পাহাড়ের এসপি বিবেক সিয়াম বলেছেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে যে মৃত ব্যক্তির মাথায় দুটি ধারালো কাটার চিহ্ন রয়েছে- একটি পিছন থেকে এবং একটি সামনে থেকে।”

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা