দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া, অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। যদিও শুক্রবার দুপুরে হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে বর্ষীয়ান কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই।

হাসপাতালের চেয়ারম্যান জানিয়েছেন, জ্বরের কারণে বৃহস্পতিবার সোনিয়া গান্ধিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চেষ্ট ও মেডিসিন বিশেষ অরূপ বসুর নেতৃত্বে চিকি‍ৎসকদের একটি দল কংগ্রেস সভানেত্রীর চিকি‍ৎসার দায়িত্বে রয়েছেন। তাঁর কয়েকটি শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে উদ্বেগের কারণ নেই। শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল। চলতি বছরের বছরের জানুয়ারিতেও শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়াকে।

দলের শীর্ষ নেত্রীর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছেন কংগ্রেসের একাধিক নেতা। এই মুহুর্তে ব্রিটেনে রয়েছেন রাহুল গান্ধি। তাঁকেও সোনিয়ার অসুস্থতার খবর পাঠানো হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ