চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবং স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতে ৭৫ টাকার কয়েন প্রকাশ করতে চলেছে কেন্দ্র সরকার। আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন। আর ওইদিনই বিশেষ কয়েন প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে। কয়েনের একদিকে থাকবে অশোক স্তম্ভ। ‘সত্যমেব জয়তে’ কথাটি লেখা থাকবে অশোক স্তম্ভের নীচে। মুদ্রার বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ‘ভারত’, আর ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ‘ইন্ডিয়া’। মুদ্রার অঙ্ক ৭৫ টাকাও লেখা থাকবে। কয়েনের উল্টো পিঠে থাকবে সংসদ ভবনের প্রতিকৃতি। সেই প্রতিকৃতির নীচে দেবনগরী হরফে লেখা থাকবে ‘সংসদ সংকুল’ ও ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’।

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কয়েনের ব্যাসার্ধ হবে ৪৪ মিলিমিটার এবং ধারে মোট ২০০০টি দাগ থাকবে। ৩৫ গ্রামের এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে এই কয়েন তৈরি করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি NCP-SP সুপ্রিমো শরদ পাওয়ার

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

মুম্বইয়ে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর গ্রেফতার, কী অভিযোগ?

‘নরক যন্ত্রণা ভোগ করেছি’, বর্ষপূর্তিতে ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁও হামলায় নিহতদের স্বজনরা

“আঙ্কেল, আমার বিয়ে থামান”, চাইল্ডলাইনে নাবালিকার ফোনের পরেই যা ঘটল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ