১৮ সেপ্টেম্বর থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই সংসদের বিদেশ অধিবেশন ডাকল মোদি সরকার। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের জন্য ওই অধিবেশন ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার ওই বিশেষ অধিবেশন ডাকার কথা জানিয়েছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। আচমকাই কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

গত ২০ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশন চলছিল। যদিও মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা। যার ফলে  সংসদের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটেছিল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর মুখ খোলাতে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। তিন দিন ধরে আলোচনার শেষে জবাবি ভাষণে মণিপুরের মতো সংবেদনশীল বিষয়ে মাত্র দু’মিনিট ব্যয় করেছিলেন প্রধানমন্ত্রী।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। ওই সম্মেলন শেষে সংসদের বিশেষ অধিবেশন ডাকার পিছনে সরকারের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন বিরোধীরা। অভিন্ন দেওয়ানি বিধি-সহ বেশ কয়েকটি বিতর্কিত বিলও আনতে পারে। যদিও কী-কী বিষয়ে আলোচনা হবে, তা এখনও খোলসা করেনি সরকার পক্ষ। মূলত বাদল অধিবেশন শেষ হওয়ার পরে নভেম্বরের শেষের দিকে সংসদের শীতকালীন অধিবেশন বসে। এটাই প্রচলিত রীতি। কিন্তু এবার সেই রীতি ভেঙে পুজোর আগে সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের