হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর, শুরু কংগ্রেসের শাসন

একই দিনে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন মুকেশ অগ্নিহোত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: হিমাচলে শুরু হল সুখের সংসার। রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং। একই দিনে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন মুকেশ অগ্নিহোত্রী। দুইজনকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি বঢরা। ছিলেন প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। প্রতিভা সিংকে দেখতে পেয়ে রাহুল গান্ধি মঞ্চ ছেড়ে তাঁর কাছে পৌঁছে যান। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন দলের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতারা। রাজ্যের পঞ্চদশ মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিলেন সুখবিন্দর। এখনও পর্যন্ত এই রাজ্যে কংগ্রেসের যে কয়জন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তারা সকলেই হিমাচলের উত্তরভাগের বাসিন্দা। সুখবিন্দর সিং হিমাচলের দক্ষিণভাগের বাসিন্দা। সুখবিন্দরের শপথগ্রহণের মধ্যে দিয়ে হিমাচলে শুরু হল কংগ্রেসের পথ চলা। অনুষ্ঠানে ছিলেন কংগ্রেসের শতাধিক কর্মী-সমর্থক। 

হিমাচল প্রদেশ এবং গুজরাতের বিধানসভা ভোটের দিকে নজর ছিল সকলের। বিজেপি গুজরাত ধরে রাখতে সক্ষম হলেও হিমাচল প্রদেশ তাদের হাতছাড়া হয়েছে। ভারতের এই পার্বত্য রাজ্যের রাজনৈতিক ট্রেন্ড হল, প্রতি পাঁচ বছর অন্তর এই রাজ্যে পালাবদল ঘটে। সেই ঐতিহ্য মেনে এবার রাজ্যপাটে বসল কংগ্রেস। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৪০টি আসন দখল করেছে। হিমাচল হাতছাড়া হওয়ায় বিজেপি আফশোস করলেও গুজরাত তাদের হাতে থাকায় তারা অনেকটাই স্বস্তিতে। 

আরও পড়ুন ​তুষার ধ্বসে মৃত ১ সেনা, আটকে ৫

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা