‘বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা অসাংবিধানিক ও অমানবিক’, যোগী প্রশাসনকে তুলোধনা শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়াগরাজে বাড়ি ভাঙার অভিযান অসাংবিধানিক ও অমানবিক। মঙ্গলবার প্রয়াগরাজ মামলায় এই কথাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি প্রয়াগরাজ প্রশাসন ও যোগী সরকারকে সমালোচিত করে ক্ষতিগ্রস্থদের ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, এইভাবে কারও বাড়ি ভেঙে ফেলা উচিত নয়। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করা উচিত। প্রয়াগরাজের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি। এককথায় যোগী সরকারের বুলডোজার নীতির ভর্ৎসনা  করেছে আদালত।

জানা গিয়েছে, প্রয়াগরাজের একটি জমিতে চার-পাঁচ জনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল প্রশাসন। তারমধ্যে এক জন আইনজীবী এবং অধ্যাপকের বাড়িও ছিল। অভিযোগ ওঠে, যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করেই বাড়িগুলো ভাঙা হয়েছে।মামলাকারীদের আইনজীবী জানান, তাঁর মক্কেলদের বাড়ি যে জমিতে ছিল, প্রশাসন তা ভুল করে নিহত গ্যাংস্টার আতিক আহমেদের বাড়ি বলে চিহ্নিত করে বুলডোজার চালিয়ে ভেঙে দেয়। বাড়ি ভাঙার ১দিন আগে বিষয়টি জানানো হয়েছিল বাড়ির মালিকদের। এরপরেই বিতর্কের সূত্রপাত।

বাড়ি ভাঙার প্রক্রিয়া অবৈধ বলে দাবি করে ক্ষতিগ্রস্থরা প্রথমে এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন।  সেখানে তাঁদের আবেদন খারিজ হয়। তারপরই মামলা যায় সুপ্রিম কোর্টে। সু্প্রিমকোর্টই এই ধরনের পদক্ষেপের সমালোচনা করে ক্ষতিপূরণের নির্দেশ দেয়। সকলকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কারণ হিসেবে বলা হয়েছে, তাঁরা মাথার ছাদ হারিয়েছেন। পাশাপাশি যথাযত নিয়ম মেনে এই ধরনের বাড়ি ভাঙার কাজ করতে হবে বলেও জানিয়েছে আদালত।

সুপ্রিম কোর্ট জানায়, কোনও বাড়ি ভেঙে ফেলার আগে কর্তৃপক্ষের সকল নাগরিকের বাসস্থানের অধিকারের কথা অবশ্যই মনে রাখতে হবে।

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা