দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পবন খেরার রক্ষাকবচ ১৭ মার্চ পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে অভিযুক্ত কংগ্রেস নেতা পবন খেরার রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। আগামী ১৭ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে শুক্রবার জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।

মোদি বান্ধব শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড় তখন  ১৭ ফেব্রুয়ারি একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র গৌতম দাস মোদি বলে উল্লেখ করেছিলেন। তবে পরে অবশ্য তিনি এ নিয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু তাতেও রেহাই মেলেনি তাঁর। অসম ও উত্তরপ্রদেশে মামলা দায়ের হয়েছিল। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করায় গত ২৩ ফেব্রুয়ারি কংগ্রেসের অধিবেশনে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করা হয় খেরাকে। শেষ পর্যন্ত অবশ্য শীর্ষ আদালতে স্বস্তি পান তিনি। তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৃথক হলফনামায় অসম ও উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে খেরার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর সংযুক্ত করার বিরোধিতা করা হয়েছে। আলাদাভাবে তদন্ত কেরতে চায় বলে জানিয়েছে। ওই হলফনামা খতিয়ে দেখতে না পারায় প্রধান বিচারপতি জানিয়ে দেন, ১৭ মার্চ পর্যন্ত খেরার গ্রেফতারির উপরে স্থগিতাদেশ বহাল থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ