মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যের মানুষের সুবিধার দিকে নজর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে। গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের উপর বড়সড় আর্থিক চাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বহু পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা বা MMSBY। মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন টাকার জন্য আর কারও চিকিৎসা থমকে যাবে না। রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। যার অধীনে যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারে।

মূলত, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা কিন্তু কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না—এমন স্থায়ী বাসিন্দাদের MMSBY-এর আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা ৫ লক্ষ টাকা নয়, পুরো পরিবারের জন্য বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকার কভার থাকবে। পরিবারের সদস্য সংখ্যার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি।

কী কী সুবিধা মিলবে?

MMSBY-এর আওতায় মূলত হাসপাতালে ভর্তি হয়ে একাধিক  চিকিৎসার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আগে থেকে থাকা রোগের ক্ষেত্রেও প্রথম দিন থেকেই  সুবিধা মিলবে।

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পের জন্য পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার কম হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী কিছু পরিবার এই প্রকল্পের বাইরে থাকবে। যেমন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগী, CGHS-এর আওতাভুক্ত কর্মী-পেনশনভোগী এবং ESI-এর আওতাভুক্ত কর্মী বা পেনশনভোগীরা MMSBY-এর সুবিধা পাবেন না।

কীভাবে কার্ড পাবেন?

রাজ্য স্বাস্থ্য দফতর ও স্টেট হেলথ এজেন্সি বিনামূল্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড  দেবে । যার জন্য আধারভিত্তিক যাচাই বাধ্যতামূলক। স্বাস্থ্য দফরের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্প বা পোর্টালের মাধ্যমে ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড সংগ্রহ করতে হবে। চিকিৎসার সময় নাম রেজিস্ট্রেশনের জন্য ‘আধার কার্ড’ এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড ব্যবহার বাধ্যতামূলক।

কীভাবে করবেন আবেদন?

যাঁদের ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাঁরা সরকারি স্বাস্থ্যসাথী ব্যবস্থার মাধ্যমে MMSBY-এর জন্য নিজেদের যোগ্যতা যাচাই করতে পারবেন। নিবন্ধিত মোবাইল নম্বর অথবা Unique Registration Number ব্যবহার করে স্ট্যাটাস যাচাই করা যায়। আর যাঁরা এখনও স্বাস্থ্যসাথীর আওতায় নিবন্ধিত নন, তাঁরা সরকারি পোর্টালে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারেন। স্থানীয় প্রশাসনিক শিবির, BDO অফিস বা পুরসভা অফিসের মাধ্যমেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে।

কোন নথি লাগবে?

আবেদন বা যোগ্যতা যাচাইয়ের সময় পরিবারের সদস্যদের আধার নম্বর, খাদ্যসাথী/ডিজিটাল রেশন কার্ড এবং পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার কম  তার সার্টিফিকেট  প্রয়োজন হতে পারে। আবেদন করার আগে নথিগুলির তথ্য সঠিক রয়েছে কি না, তা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। 

আয়ুষ্মান প্রকল্পের মতোই এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ৩৮,৬০০ হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা।  বাংলায় এই প্রকল্পের আওতায় রয়েছে মোট ১,৯০৩টি হাসপাতাল। এর মধ্যে ৬২৭টি সরকারি এবং ১,৩০৩টি বেসরকারি হাসপাতাল রয়েছে।

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে প্রদীপ্ত বসুকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের! রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ