কাটল OBC জট! রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে জটিলতা চলছিল। অবশেষে মেডিক্যালে ভর্তি এবং জয়েন্ট এন্ট্রান্সে ভর্তির ক্ষেত্রে জট কাটল। হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ২০১১ সালের আগে নিয়ম মেনে মেধা তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে। সেই রায়কে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরফলে কাটল ওবিসি জট। যার কারণে জয়েন্ট এন্ট্রাসের ফলাফল প্রকাশের আর কোনও বাধা নেই।

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট জানিয়েছিল , ২০১১ সালের আগে ওবিসি সংরক্ষণের নীতির উপরে ভিত্তি করেই জয়েন্টের ফলপ্রকাশ করতে হবে। তারপর থেকেই  জট বাধছিল। নতুন ওবিসি সংরক্ষণের নীতিতে ফল প্রকাশ করার কথা ভাবনা চিন্তা করেছিল রাজ্য। কিন্তু হাইকোর্টের রায়ে বাধা পায় পল প্রকাশ। অনিশ্চয়তায় ঝুলেছিল লক্ষ লক্ষ পডুয়ার ভবিষ্যতের উপরে। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। পাশাপাশি ফল প্রকাশের দাবিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা ও দায়ের হয়েছিল। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে, এখনই সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপ করতে রাজি নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অবশেষে ২২ অগস্ট সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ায় জয়েন্টের ফল প্রকাশে জট কাটল। একইসঙ্গে নিট ও ডেন্টালের ফল প্রকাশেও জট কেটেছে।

চলতি বছর জয়েন্ট এর পরীক্ষা হয়েছিল  ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গিয়েছে রাজ্য জয়েন্টের পরীক্ষার। এখনও হয়নি ফলপ্রকাশ। ৭ আগস্ট ফল প্রকাশের কথা থাকলেও জটে আটকে থাকার কারণে তা হয়নি। সেই জন্য পড়ুয়াদের কথা ভেবেই সুপ্রিমকোর্টে গিয়েছে রাজ্য। এবার সেখানেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার দেখার কবে বের হয় জয়েন্টের ফল।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার